হোম > খেলা

গণিত বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট

ঢাকা কলেজ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা কলেজ ফুটবল ক্লাবের সহযোগিতায় জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় মাঠে কেমিস্ট্রি এ্যাসোসিয়েশনের উদ্যোগে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। এতে গনিত বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার সহ অন্যান্য শিক্ষক মন্ডলী।

এ টুর্নামেন্টের 'ম্যান অফ দা ম্যাচ' ও 'ম্যান অফ দা টুর্নামেন্ট' হিসেবে মনোনীত হন বাংলা বিভাগের শিক্ষার্থী অং, সেরা গোল কিপার গনিত বিভাগের শিক্ষার্থী নকিব এবং সেরা গোলদাতা পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ নাসির হোসেনকে মনোনীত করা হয়।

উল্লেখ্য, টুর্নামেন্টের কোয়ালিফাই পর্বে অংশগ্রহণ করে ২০ টি দল। যথা: উদ্ভিদবিদ্যা, রসায়ন, পদার্থ বিজ্ঞান, প্রাণিবিদ্যা, গনিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, ইংরেজি, দর্শন, ইসলামিক স্টাডিজ, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা বিভাগ এবং ইন্টারমিডিয়েট একাদশ।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা