হোম > খেলা

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ নারী হকি

স্পোর্টস রিপোর্টার

অনূর্ধ্ব- ২০ নারীদের জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয় দিয়ে নিজেদের মিশন শেষ করল বাংলাদেশ। আসরের শেষ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা।

আজ চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত হকি খেলে বাংলাদেশ দল। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। অবশেষে তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে চমৎকার এক ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা। শেষ দিকে এক গোল শোধ দেয় মালয়েশিয়া।

মালয়েশিয়ার শক্তিশালী রক্ষণভাগ ভেঙে নারীদের এই জয়কে দেশের হকি ইতিহাসের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। পুরো টুর্নামেন্টে লড়াকু পারফরম্যান্স দেখানোর পর, এই জয়ে পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ দল।

বাংলাদেশ হকি ফেডারেশন এই অনবদ্য জয়ের জন্য দলের সব নারী খেলোয়াড়, কোচ এবং অফিশিয়ালদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

ঘূর্ণিজাদুতে ত্রিনবাগোকে লণ্ডভণ্ড করে ম্যাচসেরা মিরাজ

ফাইনালে মুখোমুখি রিবাকিনা-সাবালেঙ্কা

এশিয়ান গেমসে অংশ নিতে জাপান পৌঁছাল নারী ফুটবল দল

পাকিস্তানের স্বপ্ন ভেঙে টানা তৃতীয় ফাইনালে শ্রীলঙ্কা

অধিনায়ক জ্যোতি ক্রমশ জ্যোতিহীন, দলও তাই

ফেডারেশন কাপে ড্র আজ

ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

তবুও হারের দুয়ারে পাকিস্তান

আত্মবিশ্বাস, অভিজ্ঞতা ও অর্জনের টুর্নামেন্ট

ক্লাব ফর্টিসের কাছে হারল জাতীয় ফুটবল দল