হোম > খেলা

বিশেষ বিবেচনায় বিদেশিদের ছাড়াই খেলছে রাজশাহী

স্পোর্টস রিপোর্টার

বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে একের পর এক বিতর্ক ধেয়ে আসছে দুর্বার রাজশাহীর দিকে। এবার এই ইস্যুতে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই বিশেষ বিবেচনায় ম্যাচ খেলতে নেমেছে ফ্রাঞ্চাইজিটি।

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ রাজশাহী। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পদ্মাপাড়ের দলটিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুর দলপতি নুরুল হাসান সোহান। এই ম্যাচে রাজশাহীর একাদশে নেই কোনো বিদেশি ক্রিকেটার।

বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রতি ম্যাচে সর্বোচ্চ চার এবং সর্বনিম্ন দুজন বিদেশি ক্রিকেটার একাদশে রাখতে হবে ফ্রাঞ্চাইজিকে। যদিও পারিশ্রমিক বকেয়া থাকায় এদিন রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার মাঠে আসেননি। তাই শুধুমাত্র দেশি ক্রিকেটারদের দিয়ে একাদশ সাজায় রাজশাহী।

নিয়ম বহির্ভূত হওয়ায় বিষয়টি বিপিএলের টেকনিক্যাল কমিটি পর্যন্ত গড়ায়। বিশেষ বিবেচনায় রাজশাহীকে বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলার অনুমোদন দেয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিসিবি।

দুর্বার রাজশাহীর একাদশ: জিসান আলম, সাব্বির হোসেন, মিজানুর রহমান, এনামুল হক বিজয়, আকবর আলি, ইয়াসির আলি, এসএম মেহরাব, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ (অধিনায়ক), মোহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা