হোম > খেলা

৪৩ বছরের অপেক্ষা ফুরাল রেক্সহ্যামের

স্পোর্টস ডেস্ক

ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে মিলওয়ালকে ২-০ গোলে হারিয়েছে রেক্সাহ্যাম এফসি। এর মাধ্যমে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগে ৪৩ বছর পর জয়ের দেখা পেল ওয়েলসের ক্লাবটি।

দলের জয়ের দিনে একটি করে গোল করেন কিফার মোর ও লুইস ও ব্রায়েন। এর আগে সবশেষ ১৯৮১-৮২ মৌসুমের শেষদিন রদ্যারহ্যাম ইউনাইটেডের বিপক্ষে জিতেছিল রেক্সহ্যাম। এরপর প্রথমবারের মতো চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পরের ধাপের লিগটিতে খেলছে তারা।

একের পর এক ব্যর্থতার কারণে ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরে নেমে যায় রেক্সহ্যাম। তবে মালিকানা পরিবর্তন হওয়ায় গত ৩ মৌসুমে অবিশ্বাস্য উন্নতি করেছে ক্লাবটি। এই সময়কালে টানা তিন প্রমোশনে দ্বিতীয় স্তরে ফিরেছে রেক্সহ্যাম। তাতেই ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে টানা ৩ মৌসুমে উত্তরণের রেকর্ড গড়েছে তারা।

যদিও ৪৩ বছর পর দ্বিতীয় স্তরে ফেরাটা খুব বেশি সুখকর হয়নি রেক্সহ্যামের জন্য। প্রথম ৩ ম্যাচের মধ্যে দুটিতেই হেরে যায় তারা। বাকি ম্যাচটিতে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে। অবশেষে চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল রেক্সহ্যাম।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট