হোম > খেলা

পাকিস্তানকে শেবাগের হুঁশিয়ারি, রাইডুর শান্তির বার্তা

স্পোর্টস ডেস্ক

ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। তাই চুপ থাকতে পারছেন না সাবেক ক্রিকেটাররা। দুদেশের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনার জন্য চিরশত্রু পাকিস্তানকেই দায়ী করছেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক এ উদ্বোধনী ব্যাটারের দাবি, সন্ত্রাসীদের বাঁচাতে সংঘাতের পথ বেছে নিয়েছে পাকিস্তান। শেবাগ হুঁশিয়ারি করে জানিয়ে দেন, ভারতের সামরিক বাহিনী এমনভাবে জবাব দেবে যে, পাকিস্তান তা কখনো বুলতে পারবে না।


পাকিস্তানের দিকে চোখ রাঙিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গত বৃহস্পতিবার রাতে শেবাগ লেখেন, ‘পাকিস্তানের চুপ থাকার সুযোগ ছিল। কিন্তু তারা বেছে নিয়েছে যুদ্ধ। সন্ত্রাসীদের বাঁচাতে তারা এই পদক্ষেপ নিয়েছে। তাদের নিয়ে অনেক কথাও তারা বলে। আমাদের বাহিনী সবচেয়ে উপযুক্ত জবাবই দেবে, এমন জবাব দেবে, যেটা পাকিস্তান কখনো ভুলতে পারবে না।’


সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স হ্যান্ডেলে ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে কয়েকটি পোস্ট করেছেন আম্বাতি রাইডুও। তবে ভারতের সাবেক এ ক্রিকেটার শেবাগের পথে হাঁটেননি। মহাত্মা গান্ধীর একটি বাণী দিয়ে শান্তির আহবান জানিয়ে রাইডু লেখেন, ‘চোখের বদলে চোখ গোটা পৃথিবীকে অন্ধ বানিয়ে দেয়। সবাই মনে রাখি- এটা দুর্বলতা নয় বরং জ্ঞানের প্রকাশ। ন্যায়বিচারকে সমুন্নত রাখতেই হবে তবে মানবিকতাও ভোলা যাবে না। আমরা দৃঢ়ভাবে ভালোবাসতে পারি এবং হৃদয়ে ভালোবাসা ধারণ করতে পারি। দেশপ্রেম ও শান্তির অবস্থান পাশাপাশি।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা