হোম > খেলা

সেমিফাইনালে টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও জামালপুর

তারুণ্যের উৎসব জাতীয় কাবাডি

স্পোর্টস রিপোর্টার

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের ব্রহ্মপুত্র জোনের খেলায় নারী বিভাগে সেমিফাইনাল নিশ্চিত করেছে টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও জামালপুর।

'ক' গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টাঙ্গাইল এবং রানার্স আপ হয়ে জামালপুর সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে, 'খ' গ্রুপ থেকে কিশোরগঞ্জ চ্যাম্পিয়ন ও ময়মনসিংহ রানার্স আপ হয়ে শেষ চারে জায়গা করে নেয়।

গ্রুপ পর্বের খেলায় দারুণ নৈপুণ্য দেখিয়েছে টাঙ্গাইল। ৫৪-৮ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে গাজীপুরকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শহীদ মারুফ স্টেডিয়ামে স্বাগতিক টাঙ্গাইল ২২-১৭ পয়েন্টে হারায় জামালপুরকে। অন্যদিকে, জামালপুর টাঙ্গাইলের কাছে হারলেও গাজীপুরকে ৫৩-১৩ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে।

'খ' গ্রুপে কিশোরগঞ্জ তাদের প্রথম ম্যাচে ৩৮-২৭ পয়েন্টে ময়মনসিংহকে হারায়। দ্বিতীয় ম্যাচে মানিকগঞ্জের বিপক্ষে ৩৫-২৭ পয়েন্টে জয় পায় তারা। ময়মনসিংহ তাদের প্রথম ম্যাচে ৪৫-১৩ পয়েন্টে মানিকগঞ্জকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

পুরুষ বিভাগে দুটি জয় পেয়েছে কিশোরগঞ্জ। প্রথম ম্যাচে জামালপুরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩৫-৩৪ পয়েন্টে জয় পায় তারা। দ্বিতীয় ম্যাচে কিশোরগঞ্জ ৪২-২২ পয়েন্টে শেরপুরকে সহজেই পরাজিত করে। দিনের অন্য ম্যাচগুলোতে টাঙ্গাইল ৪৩-১৮ পয়েন্টে গাজীপুরকে এবং ময়মনসিংহ ৪৬-১৭ পয়েন্টে জামালপুরকে হারিয়েছে।

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার