হোম > খেলা

শেষটায় হারল মেসিবিহীন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই কেটেছে আর্জেন্টিনা। শেষ হয়েছে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বও। কিন্তু শেষটা রাঙাতে পারলো না আলবিসেলেস্তেরা। নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের মাঠে ১-০ গোলে ধরাশায়ী হয়েছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। এদিকে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে ১-০ গোলে হার মেনেছে কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিলও।

লিওনেল মেসিকে বিশ্রামে দিয়েছেন কোচ স্কালোনি। গুয়াইয়াকিলে আর্জেন্টাইন ফুটবল জাদুকরবিহীন এ ম্যাচে অনেক কিছুই ঘটেছে। দুই লাল কার্ড আর পেনাল্টির ম্যাচে হারের তেতো স্বাদ হজম করেছে আর্জেন্টিনা।

ভেনেজুয়েলা বিপক্ষে খেলা গত ম্যাচের আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তন এনেছিলেন স্কালোনি। লক্ষ্য ছিল সাফল্য ছিনিয়ে জয়ের ছন্দ ধরে রাখা। কিন্তু ৩১ মিনিটে অধিনায়ক নিকোলাস ওতামেন্দির লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সব হিসাব নিকাশ গড়বড় হয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমের ১৩ মিনিটে পেনাল্টি থেকে ইকুয়েডর ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়ার গোলে হার মানে আর্জেন্টিনা। ম্যাচের ৫০ মিনিটে লাল কার্ড দেখেন স্বাগতিক ইকুয়েডরের মইজেসে ক্যাইসেদোও।

ডোপ সেবনে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ভারত

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল

আলকারাজ-সাবালেঙ্কা-ইয়ামালের হাতে ‘অস্কার’

বাংলাদেশ-চীন ক্রীড়া সম্পর্ক উন্নয়নে উদ্যোগ

বক্সিংয়ের মহী আর নেই

প্রথম দিনে বোলারদের আধিপত্য

নারী ফুটবল দলের র‌্যাংকিং অপরিবর্তিত

মোস্তাফিজ-তাসকিন-নাহিদ বিশ্রামে

নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্বকাপে খেলবে না ইরান

বাংলাদেশ-চীন ক্রীড়া উন্নয়নে উদ্যোগ