হোম > খেলা

দ্য হান্ড্রেডে জেমস অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক

৪৩-এ পা ফেলেছেন জেমস অ্যান্ডারসন। কিন্তু চির সবুজ তারুণ্যই যেন ধারণ করে আছেন এ ইংলিশ পেসার। থামার কোনো পরিকল্পনা নেই তার। খেলে যেতে চান আরো অনেকদিন। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে।

এখনো মাঠে উপহার দিয়ে যাচ্ছেন দুর্দান্ত পারফরম্যান্স। সেই সুবাদে দ্য হান্ড্রেডে দল পেলেন অ্যান্ডাসন। তারকা এ বোলার নাম লিখেছেন ম্যানচেস্টার অরিজিনালসে। ওয়াইল্ডকার্ড চুক্তিতে ম্যানচেস্টারের ফ্র্যাঞ্চাইজি অ্যান্ডারসনকে দলে ভেড়াতে খরচ করেছে ৩১ হাজার পাউন্ড। এক মৌসুমের জন্য বাংলাদেশি মুদ্রায় পাবেন ৫০ লাখ টাকা।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা অ্যান্ডারসন জাতীয় দলে পেস বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেন এর আগে। তবে খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটেও। প্রায় ১১ বছর পর গত জুনে ভাইটালিটি ব্লাস্টে ফিরে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৮ ম্যাচ খেলে শিকার করেন ১৪ উইকেট।

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ