হোম > খেলা

যেভাবে ইতিহাসের পাতায় ৪ ক্লাব

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের আসন্ন আসরে নতুন চারটি ক্লাব অংশ নেবে। ইউরোপ সেরা হওয়ার আসরে প্রথমবারের মতো জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বেলজিয়ামের ইউনিয়ন সেইন্ট জিলোয়া, কাজাখস্তানের কাইরাত আলমাটি, সাইপ্রাসের পাফোস এফসি ও নরওয়ের বোডো গ্লিমট।

চ্যাম্পিয়নস লিগের প্লে অফের খেলা শেষ হয় মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে। প্লে অফ পর্ব শেষ হওয়ার পর ৩ দলের চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হয়। জিলোয়াকে অবশ্য প্লে অফ খেলতে হয়নি। বেলজিয়ান প্রো লিগের ২০২৪-২৫ মৌসুমের শিরোপা জিতে চ্যাম্পিয়নস লিগের টিকিট হাতে পেয়েছে বেলজিয়ান ক্লাবটি।

প্লে অফে রেড স্টার ব্রেলগ্রেডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের টিকিট কাটে পাফোস। শেষ লেগে ১-১ গোলে ড্র করে তারা। তবে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে বাজিমাত করে পাফোস।

প্লে অফের দ্বিতীয় লেগে স্টার্ম প্রাজের কাছে ২-১ গোলে হারে বোডো গ্লিমট। তবে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করেছে নরওয়েজিয়ান ক্লাবটি।

কাজাখস্তানের দ্বিতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে খেলবে কাইরাত। টাইব্রেকার স্কটিশ ক্লাব সেল্টিককে হারিয়েছে তারা। এর আগে ২০১৫-১৬ সালে প্রথম কাজাখ ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে খেলেছে আস্তানা।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট