হোম > খেলা

দাপুটে জয়ে শুরু আফগানদের

স্পোর্টস ডেস্ক

দাপুটে জয়ে এবারের এশিয়া কাপে নিজেদের শুরুটা রাঙিয়েছে আফগানিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা উড়িয়ে দিয়েছে হংকংকে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে জয় পেয়েছে ৯৪ রানের বিশাল ব্যবধানে।

সংযুক্ত আরব আমিরাতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। তবে সেদিকুল্লাহ আতালের (৭৩*) ব্যাটিং দৃঢ়তায় বিপদ কাটিয়ে উঠে আফগানরা। তার সঙ্গে দলের ব্যাটিং লাইন-আপের হাল ধরেন আজমাতুল্লাহ ওমরজাই (৫৩)। দুজনের ফিফটির সঙ্গে ৩৩ রান আসে মোহাম্মদ নবীর ব্যাট থেকে। তাতে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের বিশাল পুঁজি গড়ে রশিদ খানের দল।

হিমালয়সম লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় হংকং। কোনো ব্যাটসম্যান সেভাবে জ্বলে উঠতে না পারায় ৯ উইকেটের বিনিময়ে ৯৪ রানেই থেমে যায় তাদের ব্যাটিং অভিযাত্রা। হংকংয়ের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের ভিড়ে ব্যাট হাতে লড়াই করেছেন কেবল বাবর হায়াত। তবে তিনিও ৩৯ রানের বেশি তুলতে পারেননি। দুই অঙ্কের দেখা পেয়েছেন আর মাত্র কেবল একজন। অধিনায়ক ইয়াসিম মুর্তাজার ব্যাট ছুঁয়ে আসে মাত্র ১৬ রান। বাকি ব্যাটসম্যানদের সবাই থেমে গেছেন সিঙ্গেল ডিজিটে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ১৮৮/৬, ২০ ওভার (আতাল ৭৩*, আজমাতুল্লাহ ৫৩, নবী ৩৩; কিঞ্চিত ২/২৪ ও আয়ুশ ২/৫৪)।

হংকং: ৯৪/৯, ২০ ওভার (বাবর ৩৯, ইয়াসিম ১৬; ফজলহক ২/১৬ ও নাইব ২/৮)।

ফল: আফগানিস্তান ৯৪ রানে জয়ী।

ম্যাচসেরা: আজমাতুল্লাহ ওমরজাই।

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ