হোম > খেলা

আইসিসি-পিসিবি মিটিংয়ে যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া শুধু একটি দলের অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্তেই সীমাবদ্ধ নেই, এই সিদ্ধান্ত ঘিরেই বিশ্বক্রিকেট এখন বড় ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সংকটে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ লাহোর পৌঁছান তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উদ্যোগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের বাদ পড়া, পাকিস্তানের বয়কট অবস্থান এবং এই সংকট থেকে উত্তরণের পথ নিয়ে আলোচনা হবে।

প্রশ্ন আসছে, কেন বিসিবি প্রধানকে ডেকেছে আইসিসি। উত্তর খুঁজতে গেলে দেখা যায়, ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না খেলার পেছনে বাংলাদেশই কেন্দ্রবিন্দুতে। সংকটের শুরু হয়েছে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া থেকে। এরপর নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের অনুরোধ করলেও আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। এতে পাকিস্তান ক্ষুব্ধ হয়ে একে ‘রাজনৈতিক’ ও ‘অন্যায্য’ বলে আখ্যা দেয় এবং বাংলাদেশের পাশে দাঁড়ায়।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক টুইট বার্তায় সাফ জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশ না খেললে তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না। আইসিসির জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ এতে মিলিয়ন মিলিয়ন ডলারের বিজ্ঞাপন, সম্প্রচার স্বত্ব ও বাণিজ্যিক আয় জড়িত। পাকিস্তানকে সরাসরি চাপ দিলে তারা পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে-যা আইসিসির জন্য বড় বিপর্যয়। যে কারণে বিসিবির মাধ্যমে মধ্যস্থতার পথ বেছে নিয়েছে তারা। কেননা, বাংলাদেশকে শান্ত করা গেলে পাকিস্তানকেও ম্যাচ খেলতে রাজি করানো সহজ হবে। তাই লাহোরে বিসিবি সভাপতি বুলবুল ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির বৈঠক শুধু সৌজন্যমূলকই নয়, এটি ২০২৬ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণী কূটনীতিও।

বৈঠকে নতুন প্রস্তাব ওঠার সম্ভাবনা রয়েছে, যা উভয় দেশকেই সন্তুষ্ট করতে পারে। যদি আইসিসি বাংলাদেশের দাবি আংশিক মেনে নেয়, তাহলে পাকিস্তান হয়তো বা ঘোষিত বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। আইসিসি কি বাণিজ্যিক স্বার্থে নমনীয় হবে, নাকি পাকিস্তান কঠোর শাস্তির পথ বেছে নেবে-এর উত্তর মিলবে বৈঠকের পরই। এখন লাহোরের বৈঠকই নির্ধারণ করবে এই অচলাবস্থা সমঝোতায় কাটবে, নাকি বিশ্বকাপ আরো বড় সংকটে পড়বে। বিশ্বক্রিকেট আপাতত তাকিয়ে আছে আজকের আলোচনার দিকেই।

জয়ে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফারুকের দাবি ঐ আঙ্গুল ‘এআই’র তৈরি!

আইসিসি-পিসিবি সমঝোতার গুঞ্জন, কিন্তু আত্মসমর্পণ নয়

স্টেডিয়ামে ছবি তোলার বিষয় ঠিক করে দিচ্ছে বিসিবি!

অদম্য টি-টোয়েন্টির ফাইনালে দুর্বার

নেপালের কাছে হারতে হারতেও জিতে গেল ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের যত হ্যাটট্রিক

রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড

টিভিতে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আরও যত ম্যাচ

ভারতকে চোখ রাঙিয়েও জিততে পারল না যুক্তরাষ্ট্র