হোম > খেলা

বয়কটের সিদ্ধান্ত থেকে সরেননি ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের ঢাকা পর্বের শুরুর দিনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এর পরেই ক্রিকেটাররা তার পদত্যাগ দাবি করে খেলা বয়কটের ডাক দেন। দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজেদের মধ্যে বৈঠক শেষে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেননি বলে জানান ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, অসহায় ও বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে এম নাজমুল ইসলাম জানান, খারাপ খেললে ক্রিকেটারদের কাছ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ নেওয়া হয় না। এছাড়া ক্রিকেট বোর্ড না থাকলে ক্রিকেটার থাকবেন না বলেও মন্তব্য করেন।

পদত্যাগের দাবি তোলা ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে জানান, ‘আমরা এখন পর্যন্ত অনড় আছি। তারা আরও যোগ করেন, আমরা অবশ্যই খেলতে চাই। অবশ্যই আমাদের দাবি মানার পর।

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ