হোম > খেলা

শুরুর ধাক্কা সামলে রিজওয়ান-শাকিলের প্রতিরোধ

মুলতান টেস্ট

স্পোর্টস ডেস্ক

মুলতান টেস্টের প্রথম দিন আলোচনার কেন্দ্রবিন্দুতে বৈরি আবহাওয়া। ঘন কুয়াশার কারণে এদিন প্রথম সেশনে একটা বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় সেশনে খেলা শুরু হলেও ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে অসহায় হয়ে পড়ে পাকিস্তান। যদিও মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ব্যাটে চড়ে সে ধাক্কা সামলে দিন শেষ করেছে স্বাগতিকরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে জেডন সিলসের তোপের মুখে পড়ে পাকিস্তান। দলীয় ৪৬ রানের মধ্যে মোহাম্মদ হুরাইরা, শান মাসুদ, কামরান গোলাম ও বাবর আজমের উইকেট হারায় তারা।

এই চার ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ১১ রান আসে মাসুদের ব্যাট থেকে। পঞ্চম উইকেটে দারুণভাবে প্রতিরোধ গড়েন রিজওয়ান ও শাকিল। এই দুজনের ৯৭ রানের নিরবিচ্ছিন্ন জুটি স্বাগতিকদের বড় সংগ্রহের আশা দেখাচ্ছে।

৬৫ রানে অপরাজিত আছেন শাকিল। অন্যপ্রান্তে ৫১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন রিজওয়ান। পাকিস্তানের পতন হওয়া চার উইকেটের মধ্যে তিনটিই নেন সিলস।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা