হোম > খেলা

নাভাসের হ্যাটট্রিকে পিএসজির গোল উৎসব

স্পোর্টস ডেস্ক

ফরাসি লিগ ওয়ানে নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) জিতেছে ঘাম ঝরিয়ে। ন্যান্তেস ও অ্যাঞ্জার্সকে তারা হারিয়েছে ন্যূনতম ব্যবধানে। অবশেষে তৃতীয় ম্যাচে এসে জোয়াও নাভাসের হ্যাটট্রিকে ভর দিয়ে গোল উৎসব করল লুইস এনরিকের দল। তুলুসকে ৬-৩ গোলে হারিয়েছে প্যারিসের প্রতিনিধিরা।

৩ ম্যাচে শতভাগ জয়ে পিএসজির সংগ্রহ ৯ পয়েন্ট। টেবিলের শীর্ষে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে তুলুস। দুই নম্বর জায়গাটি লিলের দখলে। তাদের নামের পাশে শোভা পাচ্ছে ৭ পয়েন্ট। তুলুসের সমান ৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে লিও।

প্রতিপক্ষের মাঠে নাভাসের হ্যাটট্রিকের দিনে জোড়া গোল করেন উসমান ডেম্বেলে। বাকি গোলটা আসে ব্র‍্যাডলি বার্কোলার পা থেকে। ম্যাচের আয়ূ ৩১ মিনিট হতেই চারবার তুলুসের জালে বল পাঠায় পিএসজি। শুরুর সেই ধাক্কা সামলে আর পয়েন্ট পাওয়া হয়নি স্বাগতিকদের। তাদের লক্ষ্য বরাবর ৮ শট নিয়ে ছয়টিতেই বাজিমাত করে পিএসজি।

সপ্তম মিনিটে নাভাসের বাইসাইকেল কিক থেকে করা গোলে লিড নেয় জায়ান্টরা। নবম মিনিটে ব্যবধান বাড়ান বার্কোলা। ১৪ মিনিটে দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন নাভাস। ৩১ মিনিটে সফল স্পট কিক থেকে গোল করেন ডেম্বেলে। ৬ মিনিট পর তুলুসের চার্লি ক্রেসওয়েল ব্যবধান কমান। ৫১ মিনিটে ফের স্পট কিক থেকে গোল করেন ডেম্বেলে। ৭৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন নাভাস। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল কাঁপান এই পর্তুগিজ মিডফিল্ডার। ম্যাচের শেষদিকে সান্ত্বনাসূচক দুটি গোল করে তুলুস।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট