হোম > খেলা

রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

সাউদ্যাম্পটনে ইংল্যান্ড ৪৪১! দক্ষিণ আফ্রিকা ৭২! দুদলের ব্যাটিংয়ের বৈপরীত্যই বলে দিচ্ছে ম্যাচের ফল। রান চাপায় পড়ে বিধ্বস্ত প্রোটিয়ারা। আর রান উৎসবের ম্যাচে ইংলিশরা জিতেছে ৩৪২ রানের বিশাল ব্যবধানে। রানের হিসাবে ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড এটি। তৃতীয় ও শেষ ম্যাচ হারলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা।


ব্যাটিংয়ে ঝলক দেখান ইংল্যান্ডের চার ব্যাটসম্যান। সেঞ্চুরি হাঁকান জো রুট আর জ্যাকব বেথেল। হাফসেঞ্চুরি আসে জেমি স্মিথ আর জস বাটলারের ব্যাট থেকে। তাতে ইংল্যান্ড ৫ উইকেটে গড়ে ৪৪১ রানের পাহাড়। ৯৬ বলে ৬ বাউন্ডারিতে ১০০ রানে থামেন রুট। আর ৮২ বলে ১৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১১০ রানের চমৎকার এক ইনিংস উপহার দেন বেথেল। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার প্রথম শতক। দলীয় স্কোরে ৬২ রান যোগ করেন স্মিথ। তার সমান ৬২* রানে অপরাজিত থেকে যান বাটলার।


বড় স্কোর তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা থেমে গেছে টি-টোয়েন্টি খেলেই! তারা ব্যাট করেছে মাত্র ২০.৫ ওভার। দলীয় স্কোর দাঁড়ায় ৭২। আফ্রিকার দেশটির ব্যাটিং বিপর্যয়ের মাঝে দুই অঙ্কের দেখা পেয়েছেন মাত্র তিনজন। করবিন বোশ (২০), কেশব মহারাজ (১৭) ও ট্রিস্টান স্টাবস (১০)। ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন জোফরা আর্চার।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৪৪১/৫, ৫০ ওভার (বেথেল ১১০, রুট ১০০, স্মিথ ৬২ ও বাটলার ৬২*; মহারাজ ২/৬১ ও ২/৭৯)।

দক্ষিণ আফ্রিকা: ৭২/১০, ২০.৫ ওভার (করবিন ২০, মহারাজ ১৭ ও স্টাবস ১০; আর্চার ৪/১৮, আদিল ৩/১৩ ও কার্স ২/৩৩)।

ফল: ইংল্যান্ড ৩৪২ রানে জয়ী।

ম্যাচসেরা: জোফরা আর্চার।

সিরিজ সেরা: কেশব মহারাজ ও জো রুট।

সিরিজ: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা