হোম > খেলা

বিতর্ক তৈরি করা রাজশাহীর কাছে ফের হারল রংপুর

স্পোর্টস রিপোর্টার

পারিশ্রমিক না পাওয়ায় বিদেশীরা মাঠেই আসলেন না। দেশীয়রা পারিশ্রমিক নিয়ে তবেই আসলেন। মাঠের বাইরে এত বিতর্কের মধ্যে থাকা দুর্বার রাজশাহীর ব্যাটিংটাও হলো যাচ্ছেতাই, পেলো স্বল্প সংগ্রহ। তবে মৃত্যুঞ্জয় চৌধুরীসহ বাকিদের দুর্দান্ত বোলিংয়ে সেই পুঁজি নিয়েই রংপুর রাইডার্সকে হারিয়ে দিলো পদ্মা পাড়ের দলটি।

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় রংপুরকে ২ রানে হারিয়েছে রাজশাহী। আগে ব্যাটিং করে ১১৯ রান করে তারা। জবাবে রংপুরের ইনিংস থামে ১১৭ রানে। লীগে রংপুরের বিপক্ষে রাজশাহীর এটা টানা দ্বিতীয় জয়। রংপুর এখন পর্যন্ত এই আসরে শুধু রাজশাহীর বিপক্ষেই হারলো। এই জয়ে ১১ ম্যাচে ৫ জয় নিয়ে তাসকিন আহমেদের দল উঠে আসছে টেবিলের ৪ নম্বরে।

রান তাড়ায় শুরুতেই মৃত্যুঞ্জয়ের তোপের মুখে পড়ে রংপুর। নিজের প্রথম ৩ ওভারেই ফেরান সৌম্য সরকার, সাইফ হাসান, শেখ মেহেদী ও নুরুল হাসান সোহানকে। এর আগে শুরুতেই প্রথম ওভারে স্টিভেন টেইলরকে ড্রেসিংরুমের পথ ধরান তাসকিন আহমেদ। ইফতিখার আহমেদ ও খুশদিল শাহর ফেরেন মহর শেখের শিকার হয়ে। ৪৯ রানেই ৭ উইকেট শুরুতেই বিপর্যয়ে ফেরা রংপুর আর ম্যাচে ফিরতে পারেননি।

শেষদিকে সাইফউদ্দিন অবশ্য রকিবুল হাসানকে নিয়ে কিছুটা লড়াই করলেও সেট শুধু হারের ব্যবধানই কমিয়েছে। ৮ম উইকেটে তারা যোগ করেন ৪২ রান। সাইফউদ্দিন ৫২ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর ব্যাটাররাও শুরু থেকেই আসা যাওয়ার মিছিলে যোগ দেন। সর্বোচ্চ ২৯ বলে ২৮ রান আসে ৯ নম্বরে নামা সানজামুল ইসলামের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আকবর আলী। প্রথম ৬ ব্যাটারের মধ্যে কেউই ২০ রানও স্পর্শ করতে পারেননি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা