হোম > খেলা

সেল্টাকে হারিয়ে লড়াই জমিয়ে রাখল রিয়াল

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় রোববার (৪ মে) সেল্টা ভিগোকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে লিগ শিরোপার লড়াই জমিয়ে রাখল কার্লো আনচেলত্তির দল।

সেল্টার বিপক্ষে জিতে ফের বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে এনেছে রিয়াল। ৩৪ ম্যাচ শেষে টেবিলের দুইয়ে থাকা লস ব্লাঙ্কোসদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। সমান ম্যাচে কাতালানদের পুঁজি ৭৯ পয়েন্ট। আগামী ১১ মে মুখোমুখি হবে দুই দল। সে ম্যাচটিই যে লা লিগার এবারের মৌসুমের শিরোপা ভাগ্য গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা বলার অপেক্ষা রাখে না।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৩৯ ও ৪৮ মিনিটে জালে বল জড়ান ফরাসি ফরওয়ার্ড। যদিও ৩৩ মিনিটে আর্দা গুলেরের গোলে ম্যাচে এগিয়ে যায় স্বাগতিকরা। সাত মিনিটের ব্যবধান দুই গোল করে রিয়ালকে পয়েন্ট হারানোর শঙ্কায় ফেলে দেয় সেল্টা। ৬৯ মিনিটে সফরকারীদের হয়ে ব্যবধান কমান জাভি রদ্রিগেজ। ৭৬ মিনিটে স্কোরলাইন ৩-২ করেন উইলিয়াম সুয়েডবার্গ। কিছুক্ষণ পর থিবো কোর্তায়ার অসাধারণ সেভের কারণে তৃতীয় গোল থেকে বঞ্চিত হয় সেল্টা।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও