হোম > খেলা

রাজা-কারানকে ফিরিয়ে জিম্বাবুয়ের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে ফেরানো হয়েছে সিকান্দার রাজা ও বেন কারানকে।

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ছিলেন না রাজা। অন্যদিকে হাতের চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে পারেননি কারান। এই দুইজনের পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দলে ফেরানো হয়েছে টানুনুরওয়া মাকোনি ও রয় কাইয়া। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাকুদানাশে কাইতানো, কুন্দাই মাতিগিমু, ওয়েসলে মাধেভের ও প্রিন্স মাসভাউরে।

সিরিজের প্রথম টেস্টে আগামী ৩০ জুলাই মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড। ৭ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে তারা। দুটি ম্যাচই হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে।

জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, বেন কারান, ট্রেভর গোয়ান্ডু, রয় কাইয়া, টানুনুরওয়া মাকোনি, ক্লাইভ মাদান্ডে, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা