হোম > খেলা

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে ম্যানইউর বাজিমাত

স্পোর্টস ডেস্ক

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে টাইব্রেকারে আর্সেনালকে ৫-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচজুড়ে ম্যানইউর ওপর আধিপত্য দেখায় আর্সেনাল। লন্ডনের ক্লাবটির প্রবল চাপের মুখে কঠিন পরীক্ষা দিতে হয় সফরকারী দলের রক্ষণভাগ ও গোলরক্ষককে। যদিও টাইব্রেকারে তারাই শেষ হাসি হাসে।

ম্যাচের প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। ৫২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ জালের দেখা পেলে লিড নেয় ম্যানইউ। নয় মিনিট পর দিয়েগো ডালোট লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। দুই মিনিট পর আর্সেনালকে ম্যাচে ফেরায় গ্যাব্রিয়েল।

বাকি সময়ে বেশকিছু সুযোগ পেলেও এগিয়ে যেতে পারেনি আর্সেনাল। টাইব্রেকারেও হতাশ করে মিকেল আর্তেতার দল। শেষ ষোলতে উঠার আনন্দ নিয়ে ফেরে ম্যানইউ।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা