হোম > খেলা

৬০ ডলারে মিলবে বিশ্বকাপের টিকিট

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপেরর সময় দ্রুতই এগিয়ে আসছে। প্রথমবারের মতো তিনটি দেশে আয়োজিত হবে এই আসর। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য এই আসরের জন্য টিকিটের দাম ঘোষণা করেছে ফিফা। সর্বনিম্ন ৬০ ডলারে (৭ হাজার ৩০০ টাকা) মিলবে টিকিট।

গ্রুপপর্বের ম্যাচে এক আসনের টিকিটের দাম শুরু হবে ৬০ ডলার থেকে, আর ফাইনালের জন্য সর্বোচ্চ টিকিটের দাম ধরা হয়েছে ৬ হাজার ৭১০ ডলার। তবে চাহিদার ওপর ভিত্তি করে দাম ওঠানামা করবে। এমনটাই জানিয়েছে ফিফা।

ভক্তরা চাইলে একক ম্যাচের টিকিট, নির্দিষ্ট ভেন্যুর টিকিট কিংবা দলভিত্তিক প্যাকেজও কিনতে পারবেন। প্রতিটি ম্যাচে একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিট কিনতে পারবেন।

ভিসা কার্ডধারীরা ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে নিবন্ধন করে প্রি-সেল ড্রতে অংশ নিতে পারবেন। সেখান থেকে নির্বাচিত ভক্তরা ১ অক্টোবর থেকে টিকিট কেনার আবেদন করার সুযোগ পাবেন।

পরবর্তী ধাপে ২৭-৩১ অক্টোবর নিবন্ধনের সুযোগ থাকবে, আর বিক্রি শুরু হবে নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরুর দিকে। এরপর ৫ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পর শুরু হবে তৃতীয় ধাপের টিকিট বিক্রি।

অবশিষ্ট টিকিট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হবে। পাশাপাশি ফিফা সমর্থকদের জন্য বিশেষ টিকিটের সুবিধাও চালু করছে, যেখানে একই দলের ভক্তরা একসঙ্গে বসতে পারবেন। নকআউট পর্বের জন্য শর্তসাপেক্ষ সমর্থক টিকিটও থাকবে।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা