হোম > খেলা

৪ বছরের অপেক্ষা ফুরাল চেলসির

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে চেলসি। নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠ থেকে ৫-১ গোলের বিশাল জয় নিয়ে ফিরেছে ব্লুজরা। এই জয়ে প্রায় ৪ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগের টেবিলের শীর্ষে উঠল চেলসি।

এর আগে সবশেষ ২০২১ সালের ডিসেম্বরে লিগ টেবিলের শীর্ষে ছিল চেলসি। এরপর গত কয়েক মৌসুমে প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার মধ্য দিয়ে গেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। এর মধ্যে দুইবার তো সেরা চারে থেকে মৌসুম শেষ করতে পারেনি তারা- ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে।

নতুন মৌসুমে বাকি ১৮ দল এখন পর্যন্ত মাত্র একবার করে মাঠে নেমেছে। তাই সাময়িকের জন্য টেবিলের শীর্ষে আছে চেলসি। যদিও লম্বা সময় পর সিংহাসনের চূড়ায় উঠার স্বাদটা কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে তাদের।

২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচেও ব্যর্থতার বৃত্তে আটকে ছিল চেলসি। প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে এনজো মারেস্কার শিষ্যরা। অবশ্য ঘুরে দাঁড়াতেও বেশি সময় নিলো না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।

তারুণ্যের জয়গান গেয়েই ওয়েস্ট হ্যামকে বিধ্বস্ত করেছে চেলসি। প্রতিপক্ষের মাঠে সফরকারীদের হয়ে একটি করে গোল করেন পেদ্রো নেতো, জোয়াও পেদ্রো, এনজো ফার্নান্দেজ, মইজেস কেইসেডো ও ট্রেভহ চালোভা। এদের মধ্যে চালোভার বয়স সর্বোচ্চ ২৬ বছর।

ম্যাচের শুরু থেকেই ওয়েস্ট হ্যামকে চেপে ধরে চেলসি। যদিও প্রথমে গোলের দেখা পায় স্বাগিতকরা। ষষ্ঠ মিনিটে গোল করেন ওয়েস্ট হ্যামের ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকুয়েটা। ১৫ মিনিটে চেলসির হয়ে গোলটার শোধ দেন জোয়াও পেদ্রো। প্রথমার্ধে অতিথিদের হয়ে আরো একবার করে জালে বল জড়ান নেতো ও এনজো। বিরতির পর স্কোরশিটে নাম তোলেন কেইসেডো ও চালোভা।

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার