হোম > খেলা

৮ মাস পর মুশফিকের প্রত্যাবর্তন

স্পোর্টস রিপোর্টার

ইনজুরির কারণে বিপিএলের প্লেয়ার ড্রাফটে ছিল না মুশফিক হাসানের নাম। তবুও ছড়িয়ে পড়েছিল মুশফিক হাসান খেলবেন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। পরে সেই ভুল ভাঙিয়ে মুশফিক জানিয়ে দেন গণমাধ্যমের ভুলের কারণে এমনটা হয়েছে। বিপিএল খেলতে না পারার ওই আক্ষেপ নিয়ে নিজেকে পুরোপুরি সুস্থ করে তোলার দিকে নজর রেখেছিলেন মুশফিক। প্লেয়ার ড্রাফটে না থাকা মুশফিক বিপিএলের শেষভাগে এসে নেমেছেন মাঠে। খুলনা টাইগার্স দলে ভেড়ানোয় সুযোগটা এসেছে তার সামনে।

তবে মাঠে ফিরে হতাশ করেননি দলকে। দারুণ বোলিংয়ে জানান দেন দারুণ খেলতে মুখিয়ে ছিলেন তিনি। নিজের কোটার পুরো ৪ ওভার বোলিং করে খরচ করেন মাত্র ২৪ রান। পাশাপাশি তার শিকার ছিল ৩ উইকেট। ভালো পেসে বোলিংয়ের পাশাপাশি দারুণসব বাউন্সারও দিয়েছেন এই তরুণ পেসার। তার ওই বাউন্সেই কুপোকাত হয়ে ক্যাচ তুলে দেন ইফতেখার আহমেদ। পাশাপাশি প্রায় একই ধরনের বলে মোহাম্মদ সাইফউদ্দিন ও আজিজুল হাকিম তামিমকে ফেরান মুশফিক।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা