হোম > খেলা

রিয়ার হ্যাটট্রিকে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

নতুন নতুন গল্প লিখেই চলেছেন নারী হকি দল। রিয়া-অর্পিতাদের রূপকথার গল্প যেন শেষই হচ্ছে না। প্রথমবারের মতো এশিয়ান গেমস হকি বাছাইয়ে খেলতে নেমেছেন তারা। মেয়েদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টও এটি। কিন্তু তারপরও একের পর এক নয়া ইতিহাস লিখে যাচ্ছেন তারা। দুর্দান্ত পারফরম্যান্সের ছন্দটা ধরে রেখে আইরিন রিয়ার হ্যাটট্রিকের সুবাদে সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসের মেয়েদের হকি বাছাইয়ের ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। এর আগে গত রোববার হংকংকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে খেলার টিকিট নিশ্চিত করেন বাংলাদেশের মেয়েরা।

আজ মঙ্গলবার বাছাইপর্বের প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরের বিপক্ষে ৩-১ গোলে জেতে বাংলাদেশ। আইরিন আক্তারের জাদুকরী পারফরম্যান্সেই দুর্দান্ত এ জয় আসে। বাংলাদেশের হয়ে তিনটি গোলই করেন আইরিন। খেলা যখন ১-১ সমতায় ড্রয়ের পথে গড়াচ্ছিল, ঠিক তখনই দেখা গেল আইরিন-জাদু। ৫৭ ও ৫৮ মিনিটে পরপর দুই গোল করে বাংলাদেশকে ফাইনালের মঞ্চে নিয়ে গেলেন আইরিন। আজ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল ইন্দোনেশিয়া কিংবা চাইনিজ তাইপে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ফাইনালে ওঠার লড়াইয়ে চারবার এশিয়ান গেমসে খেলা সিঙ্গাপুরের বিপক্ষে শেষ কোয়ার্টারে ভালো খেলেই জেতে বাংলাদেশ। অবশ্য ম্যাচের শুরুটাও দারুণ ছিল। ৮ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন। ফিল্ড গোল করেন তিনি। তবে প্রথম কোয়ার্টারে ১-১ সমতায় ফেরে সিঙ্গাপুর। ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সিঙ্গাপুরের চিয়া চেরি। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টার দুদলের পাল্টাপাল্টি আক্রমণে গোল হয়নি। এ সময় পেনাল্টি কর্নার পেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। নাদিরা গোল করতে ব্যর্থ হন।

অধিনায়ক অর্পিতা পালও পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে নিতে পারেননি। ফরিদা রাত্রির একটি হিট দূরের পোস্ট দিয়ে চলে যায়। তবে জমে ওঠে চতুর্থ ও শেষ কোয়ার্টার। গোল পেতে দুদলই আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। ৫৭ মিনিটে কনার পাস থেকে আরেকটি ফিল্ড গোল উপহার দেন আইরিন। ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ হয় তার। এটিও ছিল ফিল্ড গোল। সতীর্থের ক্রসে গোলমুখ থেকে নিখুঁত ফ্লিকে বল জালে জাড়ান বাংলাদেশের প্রতিভাবান এই খেলোয়াড়। আইরিনের দুর্দান্ত পারফরম্যান্সেই ফাইনালে ওঠার আনন্দ করে বাংলাদেশ।

এবার ফাইনাল ম্যাচকে ঘিরে সব ভাবনা আইরিন-অর্পিতাদের। এর আগে বাংলাদেশ পুরুষ হকি দল চারবার এশিয়ান গেমস বাছাইপর্বের ফাইনাল খেলেছে। এর মধ্যে দুবার চ্যাম্পিয়ন হয় তারা। এবার প্রথমবারের মতো এশিয়ান গেমসের ফাইনালে ওঠা নারী দলের সামনে আরেকটি নতুন ইতিহাস গড়ার হাতছানি।

চমক নিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ব্যাটিং ধসের পর ৩৪৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

ভিসা জটিলতায় ওমান যাত্রা স্থগিত অনূর্ধ্ব-১৯ দলের

জাতীয় দল ছেড়ে নিষেধাজ্ঞায় রোনালদো

বিতর্ক পেছনে ফেলে রোনালদোর ৯৮০তম গোল

হোপ-রাদারফোর্ডের ঝড়ে ২৫০ রান তাড়া করে জিতল ওয়েস্ট ইন্ডিজ

ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শুরু

ডারবানে প্রোটিয়াদের পেসারদের দাপট, অস্ট্রেলিয়া ১৮৭/৬

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু