হোম > খেলা

গিলকে নিয়ে দুশ্চিন্তায় ভারত

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপ দিয়ে ভারতের টি-টোয়েন্টি দলে ফেরেন শুভমান গিল। তাকে সূর্যকুমার যাদবের ডেপুটি বানিয়ে দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে আসন্ন এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশন শুরু হওয়ার আগেই তারকা ব্যাটারকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ভারতের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট দুলীপ ট্রফির আগে অসুস্থ হয়ে পড়েছেন গিল। এজন্য টুর্নামেন্টটি থেকে ছিটকে গেছেন ভারতের টেস্ট অধিনায়ক। দুলীপ ট্রফিতে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

অসুস্থ হওয়ায় আপাতত গিলকে বিশ্রাম দিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল বিভাগ। চন্ডিগড়ে নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন।

গিলের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। তবে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি দিয়ে পূর্ণকালীন টেস্ট নেতৃত্ব অভিষেক হওয়া গিল কোন ধরনের অসুস্থতায় ভুগছেন সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ক্রিকবাজ।

এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৯ সেপ্টেম্বর। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর- প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। তার আগে গিল সেরে উঠেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

ঘূর্ণিজাদুতে ত্রিনবাগোকে লণ্ডভণ্ড করে ম্যাচসেরা মিরাজ

ফাইনালে মুখোমুখি রিবাকিনা-সাবালেঙ্কা

এশিয়ান গেমসে অংশ নিতে জাপান পৌঁছাল নারী ফুটবল দল

পাকিস্তানের স্বপ্ন ভেঙে টানা তৃতীয় ফাইনালে শ্রীলঙ্কা

অধিনায়ক জ্যোতি ক্রমশ জ্যোতিহীন, দলও তাই

ফেডারেশন কাপে ড্র আজ

ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

তবুও হারের দুয়ারে পাকিস্তান

আত্মবিশ্বাস, অভিজ্ঞতা ও অর্জনের টুর্নামেন্ট