হোম > খেলা

সব ধরনের দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি

স্পোর্টস রিপোর্টার

বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে সকল ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। অনলাইনে হওয়া এক জরুরি সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি বিসিবি।

এম নাজমুল ইসলাম দুই দফায় ক্রিকেটারদের তোপের মুখে পড়েছেন। প্রথম দফায় ব্যক্তিগত ফেসবুক পোস্টে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে অবহিত করেন তিনি। সে সময় তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানায় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সে সময় ক্ষমা চাননি তিনি।

এরপরে ফের ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্য করেন এম নাজমুল ইসলাম। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কি না প্রশ্নের জবাবে তিনি জানান, ওরা (ক্রিকেটাররা) খারাপ খেললে ওদের কাছ থেকে কোন ক্ষতিপূরণ নেওয়া হয় না। পাশাপাশি জানান, ক্রিকেট বোর্ড না থাকলে ক্রিকেটার থাকবে না।

এরপরেই কোয়াব এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বয়কটের ডাক দেয়।

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ