হোম > খেলা

কাবরেরার ১৬ মাস, বাটলারের দুবছর

বাফুফের চুক্তি

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা ও নারী দলের সাফজয়ী কোচ পিটার বাটলার যে স্বপদে বহাল থাকছেন, সেটি আগেই নিশ্চিত ছিল। এবার আনুষ্ঠানিকভাবে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সঙ্গে চুক্তির মেয়াদকাল। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত অর্থাৎ ১৬ মাসের জন্য নতুন করে স্প্যানিশ কোচ কাবরেরার চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাফুফে। অন্যদিকে, দুবছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইংলিশ কোচ বাটলার। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোচের দায়িত্বে থাকছেন তিনি।

২০২২ সালে শুরুতে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন কাবরেরা। কিন্তু তার অধীনে ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের কোনো ম্যাচই জেতেনি বাংলাদেশ। সপ্তম ম্যাচে গিয়ে জয়ের মুখ দেখেন এই কোচ। বিশ্বকাপ বাছাইপর্বেও সুবিধা করতে পারেনি কাবরেরার দল। এবার এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে তপু, জামালদের ডাগআউটে থাকবেন কাবরেরা। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দলকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেন বাটলার। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে নতুন চুক্তি করেছে বাফুফে।

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে