হোম > খেলা

দুই সেঞ্চুরিতে প্রথম সেশনে বাংলাদেশের রাজত্ব

স্পোর্টস রিপোর্টার

দিনের শুরুতে অপেক্ষা ছিল মুশফিকুর রহিমের সেঞ্চুরির। দিনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সেঞ্চুরির পর বড় হয়নি তার ইনিংস। ১০৫ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। দুজনের সেঞ্চুরিতে ভর করে প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৮৭ রান।

প্রথম সেশনে সেঞ্চুরি করে মুশফিক ফেরেন ১০৬ রানে। তাকে ফেরান স্পিনার ম্যাথিউ হ্যামফ্রিজ। পরে ৬ষ্ঠ উইকে জুটিতে মেহেদি হাসান মিরাজকে নিয়ে ৭৭ রান যোগ করেন লিটন।

দারুণ জুটি গড়ার পর ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে ১০৩ রানে অপরাজিত আছেন লিটন। মিরাজ অপরাজিত আছেন ৩০ রানে।

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ

আর্জেন্টিনায় মেসির অভিষেকের দিনক্ষণ চূড়ান্ত