হোম > খেলা

এক ঘণ্টায় শেষ পাকিস্তান-ভারত ম্যাচের টিকিট

ভক্তদের তুমুল চাহিদা

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান এবং ভারতের মধ্যকার ম্যাচ ঘিরে বরাবরই তুমুল আগ্রহ থাকে ভক্তদের। অনেকেই চির বৈরি দুই দলের ম্যাচ মাঠে বসে দেখার অপেক্ষায় থাকেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান-ভারতের ম্যাচকে ঘিরেও আগ্রহের কমতি নেই। সেটার প্রমাণ পাওয়া গেল টিকিট বিক্রিকে কেন্দ্র করে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। যদিও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে সেরা আট দলের লড়াই। এই নিয়মে ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে।

গ্রুপ ‘বি’তে আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। ৩ ফেব্রুয়ারি (সোমবার) সে ম্যাচের টিকিট ছাড়া হয়। প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ছাড়ার এক ঘণ্টার মধ্যে শেষ হয়েছে পাকিস্তান ও ভারত ম্যাচের সব টিকিট।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা ২৫ হাজার। প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটির টিকিটের জন্য অনলাইনেই দেড় লক্ষ আবেদন জমা পড়ে। এছাড়া টিকিট বুথের সামনেও ছিল লম্বা লাইন। খুব স্বাভাবিকভাবেই তাই সিংহভাগ ক্রিকেটপ্রেমীদের হতাশ হতে হয়েছে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা