হোম > খেলা

প্রেসিডেন্ট কাপ ফেন্সিং শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

আজ থেকে রাজধানীর পল্টনের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে চার দিনব্যাপী প্রেসিডেন্ট কাপ ফেন্সিং প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা ফেন্সারদের জন্য এসএ গেমসের প্রস্তুতির মঞ্চ। পাশাপাশি সামনে নেপালে আন্তর্জাতিক ফেন্সিং চ্যাম্পিয়নশিপ এবং আগামী ১৮ থেকে ২৬ জুন ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপও রয়েছে। সব মিলিয়ে ফেন্সারদের প্রতিযোগিতার মধ্যে রেখে আন্তর্জাতিক মানে প্রস্তুত করাই ফেডারেশনের মূল লক্ষ্য।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা, সার্ভিসেস সংস্থা যেমন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মোট ১৮টি দল অংশ নিয়েছে। ইপি, ফয়েল ও সেবার—এই তিন ইভেন্টে পুরুষ ও নারী একক ও দলগত বিভাগে সব মিলিয়ে ২৫০ জন ফেন্সার। আলোচিত ফেন্সার ফাতেমা ফেরায় এবারের প্রতিযোগিতা আরো আকর্ষণীয় হবে বলে মনে করেন ফেডারেশন কর্মকর্তারা।

বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম বলেন, ‘ফাতেমার পায়ের ইনজুরির কারণে চার মাস মাঠের বাইরে ছিল। এসএ গেমসের ক্যাম্পেও অনুপস্থিত ছিল সে। তবে এখন সে পুরো ফিট। কিন্তু আমরা শুধু ফাতেমা মুজিবকে নিয়েই ব্যস্ত নেই। আমরা ওর অনুপস্থিতিতে আরো অনেক ফাতেমা মুজিবের মতো ফেন্সার বের করেছি। সে ২০১৯ সালে এসএ গেমসে স্বর্ণ জেতে। ওর দেখে অনেক ছেলে ফেন্সার এগিয়ে এসেছে। ওকে দেখে অনেকে অনুপ্রেরণা পাচ্ছে।’ এবারের প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা