হোম > খেলা

সিটির কাছে ৮ গোল খেয়ে মানতে পারছেন না সালফোর্ড কোচ

এফএ কাপ

স্পোর্টস ডেস্ক

জেমস ম্যাকাটি ও জেরেমি ডকুর গোল উদযাপন

বাজে সময়টা পেছনে ফেলে দিয়েছে ম্যানচেস্টার সিটি। হার আর ড্রয়ের বৃত্ত ভেঙে একটু একটু করে যেন স্বরূপে ফিরছে ক্লাবটি। ২৯ ডিসেম্বর থেকে শুরু এ ইংলিশ জায়ান্টের ‘নতুন’ জয়ের ধারাটা। ছন্দটা ধরে রেখে জয়রথে ছুটে চলেছে সিটি। ধীরে ধীরে ম্যানচেস্টার সিটির গোল স্কোরিংয়ের ধারটা যেন বেড়েই চলেছে। কোচ পেপ গার্দিওলার শিষ্যরা একে একে জিতল টানা তিন। লেস্টার সিটিকে ২-০ গোলে হারানোর পর ওয়েস্ট হ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ইতিহাদ শিবির। শনিবার রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডে নিজেদের মাঠে তুলনামূলক দুর্বল দল সালফোর্ড সিটিকে নিয়ে রীতি মতো ছেলে-খেলা করেছে ম্যাচেস্টারের জায়ান্ট ক্লাবটি। গোলের বন্যা বইয়ে দিয়ে জেমস ম্যাকাটির হ্যাটট্রিক আর জেরেমি ডকুর ডাবল গোলে ইংলিশ ক্লাবটি ৮-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে পুঁচকে সালফোর্ডকে।

সিটির জার্সি গায়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন সিটির পাঁচ ফুটবলার। জেমস ম্যাকাটি হ্যাটট্রিক পারফরম্যান্স উপহার দিয়েছেন ম্যাচের ৬২, ৭২ ও ৮১ মিনিটে। ক্যারিয়ারে এই প্রথম হ্যাটট্রিকের ঝলক দেখালেন এ ইংলিশ উইঙ্গার। তার সঙ্গে জেরেমি ডকু উপহার দেন জোড়া গোল (৮ ও ৬৯ মিনিট)। স্কোর শিটে নাম লেখান ডিবিন মুবামা (২০ মিনিট), নিকো ও’রেইলী (৪৩ মিনিট) ও জ্যাক গ্রিলিশ (৪৯ মিনিট)। গ্রিলিশের গোল এসেছে পেনাল্টি থেকে। আর ডকু নিজের দ্বিতীয় গোলটি এনে দিয়েছেন স্পটকিক থেকে।

সালফোর্ডের মতো দলকে ধরাশায়ী করেও সিটির আনন্দের যেন সীমা-পরিসীমা নেই! নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিতলে ঠিক যেমন রোমাঞ্চ আর উচ্ছ্বাস ছুঁয়ে যায়। ঠিক তেমন অনুভূতির স্বাদই যেন পাচ্ছেন গার্দিওলার শিষ্যরা। এক অলিখিত ‘ম্যানচেস্টার ডার্বি’ই যেন নিজেদের করে নিয়েছে সিটি। কেননা সালফোর্ড সিটি যেন ম্যানইউয়েরই আরেক রূপ! ভাবছেন সেটা কিভাবে? কারণ ইউনাইটেডের সাবেক ফুটবলাররাই এই ক্লাবটির মালিক। ওল্ড ট্রাফোর্ডের আরেক খেলোয়াড় তো ইংল্যান্ডের চতুর্থ সারির দল সালফোর্ডের ডিরেক্টর। গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করেছেন সালফোর্ড সিটির সহ-মালিক ও ম্যানইউয়ের সাবেক খেলোয়াড় পল স্কোলস ও নিকি বাট। দলটির মালিক রায়ান গিগস টেকনিক্যাল এরিয়ায় ছিলেন ফুটবল ডিরেক্টরের দায়িত্বে। এই তিনজনের সঙ্গে সালফোর্ডের মালিকানা রয়েছে ইউনাইটেডের সাবেক খেলোয়াড় গ্যারি নেভিল, ফিল নেভিল ও ডেভিড বেকহামেরও। এমন ‘ছন্দবেশী’ ম্যানইউকে হারানোর খুশির জোয়ার তো একটু বেশিই ছুঁয়ে যাবে সিটিকে, এটাই তো স্বাভাবিক।

সালফোর্ড সিটি এমন সময়ে গুনে গুনে ৮ গোল খেয়েছে, যখন তারা টানা ছয় ম্যাচে ক্লিনশিট রেখেই ম্যানচেস্টার জায়ান্টের আতিথ্য নিয়েছিল। মানে আগের ছয় ম্যাচে তারা কোনো গোলই হজম করেনি। দলের গোলরক্ষক ম্যাথু ইয়াং নিঃসন্দেহে রাজ্যের হতাশায় ডুবে আছেন। এটা মানতে পারছেন না সমর্থকরানা। তাই তো যারপরনাই হতাশ সালফোর্ড কোচ কার্ল রবিনসন আক্ষেপ ঝেরেছেন এই বলে, “কেউ যদি বলত ‘৭ ম্যাচে ৮ গোল হজম করো’, সেটার পক্ষে ছিলাম। কিন্তু এক ম্যাচে ৮ গোল হজম মানতে পারছি না।” তবে লড়াই শেষে গার্দিওলার দলের প্রশংসা করে সালফোর্ড কোচ কার্ল বলেন, ‘ম্যানচেস্টার সিটি পেপ কখনো কাউকে অসম্মান করে না। আজ তারা দেখিয়েছে, কেন তারা সিটি, কেন তারা এ পর্যায়ে।’

ম্যানসিটির সঙ্গে এফএ কাপের তৃতীয় রাউন্ডে গোলের উৎসব করেছে চেলসি ও লিভারপুলও। দ্য ব্লুজ শিবির ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে মোরেকাম্বেকে। আর অ্যাকরিংটনের বিপক্ষে লিভারপুল ছিনিয়ে নিয়ে ৪-০ গোলের বড় জয়।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা