হোম > খেলা

রংপুরের বিপক্ষে খেলতে চায় না রাজশাহী!

ফের বয়কটের ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

পারিশ্রমিক ইস্যুতে এখনও উত্তাল দূর্বার রাজশাহীর ডেরা। আজ সকালে হোটেল ওয়েস্টিন থেকে পুরো দল হোটেল শেরাটনে চলে গেছে। ম্যাচের দিন সকালে হোটেল বদলে বেশ ক্ষুব্ধ দলটির ক্রিকেটাররা। পাশাপাশি ১২ দিনের দৈনিক ভাতা না পেলে ম্যাচ খেলবে না এমন হুমকি দিয়ে রেখেছে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। এমনটাই জানা গেছে। বিষয়টি নিয়ে দলটির মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হোটেল বদল করা হবে এটা পূর্ব নির্ধারিত ছিল। ক্রিকেটাররা ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে কি না এই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

বিপিএলের চট্টগ্রাম পর্বের শুরুতে পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট করে দূর্বার রাজশাহীর ক্রিকেটাররা। পরে কয়েক দফা বৈঠকের পর ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করে ক্রিকেটারদের মাঠে ফেরায়। পরে কয়েক দফায় সময় দিয়েও ক্রিকেটারদের পারিশ্রমিকের বাকি অর্থ পরিশোধ করেনি দূর্বার রাজশাহী কর্তৃপক্ষ। তাতেই ক্ষেপেছেন ক্রিকেটাররা।

শুধু দেশি ক্রিকেটাররা নন, বিদেশি ক্রিকেটাররাও ম্যাচ খেলতে অনাগ্রহী বলে জানা গেছে। অথচ, আজ সন্ধ্যায় তাদের রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার কথা আছে। গত ১২ দিন ধরে কোনো ধরনের দৈনিক ভাতা পাচ্ছেন না দলটির বিদেশি ক্রিকেটাররা। এমন কী দেশি ক্রিকেটারদের মতো ২৫ শতাংশের বেশি পারিশ্রমিক তারাও পাননি। সেই কারণে তারাও ম্যাচ খেলতে চান না বলে জানা গেছে।

এই দিকে দেশি ক্রিকেটারদের মধ্যে সব ক্রিকেটার পারিশ্রমিক পাননি। জানা গেছে, দূর্বার রাজশাহীর দুই ক্রিকেটার সোহাগ গাজী ও মৃত্যুঞ্জয় চৌধুরী এখনও কোনো পারিশ্রমিক পাননি। মৃত্যুঞ্জয়ের পারিশ্রমিক না দেওয়ার ব্যাপারে দলটির মিডিয়া ম্যানেজার জানান, তার সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় পারিশ্রমিক দেওয়া সম্ভব হয়নি। মালিক জানেন না, মৃত্যুঞ্জয়কে কত টাকায় দলে ভেড়ানো হয়েছে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা