হোম > খেলা

২০ উইকেট পড়ার দিনে পিছিয়ে পাকিস্তান

মুলতান টেস্ট

স্পোর্টস ডেস্ক

মুলতান টেস্টের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান মিলে হারাল ২০ উইকেট। বোলারদের দাপুটে দিনে প্রথম ইনিংসে ৯ রানে পিছিয়ে থাকল স্বাগতিক শিবির।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৬৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৫৪ রানে ৮ উইকেট হারানোর পর লেজের ব্যাটারদের কল্যাণে দেড়শ’র কোটা পার করে সফরকারী দল।

কেমার রোচ ও জোমেল ওয়ারিকানের সঙ্গে যথাক্রমে ৪১ ও ৬৮ রানের দুটি জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে বলার মতো একটা সংগ্রহ এনে দেন গুদাকেশ মোতি। শেষ ব্যাটার হিসেবে ৫৫ রানে আউট হন তিনি। ওয়ারিকানের ব্যাট থেকে আসে ৩৬ রান। ২৫ রান করেন রোচ। হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেন নোমান আলি।

জবাব দিতে নেমে ওয়ারিকান ও মোতির স্পিন ঘূর্ণিতে ১৫৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। স্বাগতিকদের হয়ে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল ছাড়া আর কোনো ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে লড়াই করতে পারেননি। ফিফটি থেকে এক রান দূরে থেকে আউট হন রিজওয়ান। ৩২ রান আসে শাকিলের ব্যাট থেকে। সমান ১৬ রান করেন কামরান গোলাম ও সাজিদ খান। ৪ উইকেট নেন ওয়ারিকান। মোতির শিকার ৩টি।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস ১৬৩/১০ (৪১.১ ওভার); মোতি ৫৫, ওয়ারিক্যান ৩৬; নোমান ৬/৪১।

পাকিস্তান : প্রথম ইনিংস ১৫৪/১০ (৪৭ ওভার); রিজওয়ান ৪৯, শাকিল ৩২; ওয়ারিক্যান ৪/৪৩।

*প্রথম দিন শেষে পাকিস্তান ৯ রানে পিছিয়ে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা