হোম > খেলা

ফিরছে কোটি টাকার সুপার কাপ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির সর্বশেষ সভায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। আগামী মৌসুমে পাঁচটি টুর্নামেন্ট আয়োজন হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে মাঠে ফিরছে কোটি টাকার সুপার কাপ টুর্নামেন্টও।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানান, ‘এবারের মতো আগামী মৌসুমের উদ্বোধনও চ্যালেঞ্জ কাপ (লিগ ও ফেডারেশন কাপ সেরা) দিয়ে হবে। এরপর লিগের মাঝে মাঝে চলবে ফেডারেশন কাপ। দুই লেগের মাঝ খানে সুপার কাপ এবং সবার শেষে শুধু স্থানীয় ফুটবলারদের দিয়ে স্বাধীনতা কাপ টুর্নামেন্ট।’


ঘরোয়া ফুটবলে প্রিমিয়ার লিগের পাশাপাশি ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ হয়ে থাকে। এবারের মৌসুমে যুক্ত হয়েছে চ্যালেঞ্জ কাপ। এক ম্যাচের এই টুর্নামেন্ট দিয়ে ফুটবল মৌসুমের পর্দা উঠে। আগামী মৌসুমেও চ্যালেঞ্জ কাপ হবে। পাশাপাশি সুপার কাপ যুক্ত হবে। তবে স্বাধীনতা কাপ মৌসুমের শেষে হবে।

ইমরুল হাসান জানান, ‘মৌসুমের শুরুতে ক্লাবগুলো বিদেশি খেলোয়াড় আনবে। বিদেশি খেলোয়াড় বসিয়ে রেখে কোনো ক্লাবই টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। লিগের পর বিদেশি খেলোয়াড় চলে গেলে তখন শুধু দেশিদের নিয়ে স্বাধীনতা কাপ হবে।’


২০০৯ সালে প্রথম কোটি টাকার সুপার কাপ আয়োজন করে বাফুফে। এরপর ২০১১ ও ২০১৩ সালেও টুর্নামেন্ট হয়েছে। কিন্তু এই আকর্ষণীয় টুর্নামেন্ট পরে আর হয়নি। আগামী বছরও সেই টুর্নামেন্টের পুরস্কার কোটির অঙ্কই রাখার পরিকল্পনা এবং দল সংখ্যা লিগের শীর্ষ চার-ছয়টি থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া আগামী মৌসুমে খেলোয়াড় নিবন্ধন ও বিদেশি খেলোয়াড় ব্যবহারে খানিকটা পরিবর্তন আসবে।

এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ৪ মার্চ থেকে শুরু হবে। এই স্তরে খেলার জন্য বিআরটিসি, লিটল ফ্রেন্ডস, আরামবাগ, বারিধারা, ওয়ারী , পিডব্লিউডি,বাফুফে এলিট একাডেমী, ফরাশগঞ্জ, ঢাকা রেঞ্জার্স ও নোফেল স্পোর্টিং ক্লাব অনুমোদন পেয়েছে।

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য আর্জেন্টিনার

‘হেক্সা’ স্বপ্ন ভাঙবে ব্রাজিলের, বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস!

ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে ব্রাজিলের ‘ভরসা’ আনচেলত্তি

ঈদের পর ডিপিএল শুরু ২ জুন

মেসিকে নিয়ে কাটল দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলো মায়ামি

অসুস্থতা জয় করে বিশ্বকাপ দলে কলম্বিয়ার পোস্টারবয় হামেস

টিভিতে আজ দেখবেন ফ্রেঞ্চ ওপেনের ম্যাচ

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার

মিলান-জুভেন্টাসকে কাঁদিয়ে ইতিহাস গড়ল কোমো

পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ