হোম > খেলা

হংকংয়ের এশিয়া কাপ দলে আছেন যারা

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের জন্য ইয়াসিম মুর্তজার নেতৃত্বে দল ঘোষণা করেছে হংকং ক্রিকেট বোর্ড। ২০ সদস্যের দলটিতে অভিজ্ঞতা ও প্রতিভাবান ক্রিকেটারদের প্রাধান্য দিয়েছে তারা।

দলে আছেন আংশুমান রথ, মোহাম্মদ আইজাজ খান, বাবর হায়াতদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এছাড়া রাখা হয়েছে এহসান খান, কিঞ্চিত শাহ, নাসরুল্লাহ খানদের মতো প্রতিভাবান ক্রিকেটারদের।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে হংকং। গ্রুপে তাদের ৩ প্রতিপক্ষ বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ৯ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান বিপক্ষে মাঠে নামবে হংকং। ১১ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে হংকং।
এশিয়া কাপের জন্য হংকং স্কোয়াড: ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত, জিশান আলী, নিজাকাত খান মোহাম্মদ, নাসরুল্লা রানা, মার্টিন কোয়েটজি, আংশুমান রথ, কালহান মার্ক চাল্লু, আয়ুশ আশিস শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, হারুন মোহাম্মদ আরশাদ, আনাফ মোহাম্মদ হাসান, ওয়াসফুল হাসান, আনিসুল হক, মোহাম্মদ আরশাদ খান, এহসান খান।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট