হোম > খেলা

মেসিকে অনুসরণ করে ফেলিক্সকে আল নাসরে নিচ্ছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ভালো প্রস্তুতির জন্য রদ্রিগো ডি পলকে ইন্টার মিয়ামিতে নিয়েছেন লিওনেল মেসি। এবার আর্জেন্টিনার অধিনায়ককে অনুসরণ করে জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্সকে আল নাসরে নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বেনফিকা, অ্যাতলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, চেলসি, এসি মিলানের মতো বেশ কয়েকটি ইউরোপিয়ান ক্লাবে খেলার সুযোগ হলেও নিজেকে প্রমাণ করতে পারেননি ফেলিক্স। পরিষ্কারভাবে বলতে গেলে- কোনো ক্লাবেই পায়ের নিচে মাটি পাননি তিনি। এরপরও মাত্র ২৫ বছর বয়সে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাবে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। তবে রোনালদো ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেননি এই অ্যাটাকিং মিডফিল্ডার কাম ফরোয়ার্ড।

প্রতিবেদনে ফ্রান্সের গণমাধ্যম ফুট মার্কাতো জানিয়েছে, আল নাসরে যোগ দেওয়ার জন্য ফেলিক্সকে ফোন করেছিলেন রোনালদো। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না ফেলিক্স। যুক্তির মাধ্যমে এই ফুটবলারকে বুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করাতে পেরেছেন সিআরসেভেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, রোনালদো ফেলিক্সকে বোঝান, আল নাসরে যোগ দিলেন দুজনে মিলে একসঙ্গে অনেক ম্যাচ খেলতে পারবেন। যেটা ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য তাদের বোঝাপড়া উন্নতি করবে।

একই রকম তথ্য দিয়েছেন ইউরোপিয়ান দলবদলের বিশ্বস্ত মুখ ফ্রাব্রিজিও রোমানো। এই ইতালিয়ান সাংবাদিকের দাবি, মেডিকেলের জন্য খুব দ্রুতই সৌদি আরব যাবেন ফেলিক্স। বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিকভাবে তার জন্য ৩ কোটি ইউরোর চুক্তি করছে চেলসি ও আল নাসর। বিভিন্ন শর্ত পূরণের ওপর ভিত্তি করে পরবর্তীতে এই অঙ্কটা আরো বাড়বে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা