হোম > খেলা

ভ্যালেন্সিয়ার জালে বার্সার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় তো জিততেই ভুলে যাচ্ছিল বার্সেলোনা। টানা ব্যর্থতায় লিগ জয়ের সম্ভাবনা কমছিল একটু একটু করে। সব হতাশা পায়ে ঠেলে অবশেষ জয়ে ফিরল কাতালানরা। সেটাও দাপটের সঙ্গে। ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।

ভ্যালেন্সিয়ার জালে গোল উৎসব করে চার ম্যাচ পর স্পেনের শীর্ষ লিগে জয়ের দেখা পেল বার্সা। এর আগে গত ৪ ডিসেম্বর মায়োর্কাকে ৫-১ গোলে হারায় হান্সি ফ্লিকের শিষ্যরা। এরপর তাদের সঙ্গী হয় দুটি করে ড্র এবং হার। সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়াকে গুঁড়িয়ে টেবিলের তিনে উঠে এসেছে বার্সা। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৪২ পয়েন্ট। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।

ঘরের মাঠ অলিম্পিক লুইস স্টেডিয়ামে প্রথমার্ধেই পাঁচবার ভ্যালেন্সির জালে বল পাঠায় বার্সা। বড় জয়ের দিনে জোড়া গোল করেন ফেরমিন লোপেজ। এছাড়া একবার করে লক্ষ্যভেদ করেন ফ্রেঙ্কি ডি ইয়ং, ফেররান তরেস, রাফিনহা ও লেভানডফস্কি। বাকি গোলটি আত্মঘাতি। ভ্যালেন্সির হয়ে একবার ব্যবধান কমান হুগো দুরো।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা