হোম > খেলা

শিলংয়েই হবে বাংলাদেশ ও ভারত ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ও ভারত

আগামী ২৬ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের জন্য আনুষ্ঠানিক ভাবে ভেন্যু নির্ধারিত হয়েছে। ভারতের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে দুদলের ম্যাচটি।

এর আগে সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা চৌধুরীর। বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন তিনি।

হামজাকে বড় ধরনের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বাফুফের। বাফুফের সহ-সভাপতি ফাহাদ মো. আহমেদ করিম বলেন, ‘হামজা চৌধুরী মাত্রই তার নতুন ক্লাবে (শেফিল্ড ইউনাইটেড) যোগ দিয়েছে। তাকে দেশের আনার জন্য আমরা তার আগের ক্লাবের (লেস্টার সিটি) সঙ্গে যোগাযোগ করেছিলাম। এখন যেহেতু নতুন ক্লাবে সে গেছে তো সেই ক্লাবের সঙ্গেও আমরা যোগাযোগ শুরু করে দিয়েছি। তার আসার ব্যাপারে কথা বলছি, এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে আমরা যদি ন্যূনতম উইন্ডো (ফিফা) পাই, তবে তার জন্য একটা সংবর্ধনার ব্যবস্থা করব। আর সেও চায় ঢাকায় আগে এসে এরপর সৌদিতে ক্যাম্পে যাবে। সবকিছু আসলে নির্ভর করছে আমরা কতটুকু সময় পাই তার ওপর।’

বাংলাদেশ ও ভারত ম্যাচের ভেন্যুল প্রসঙ্গে ফাহাদ করিম বলেন, ‘ম্যাচের ভেন্যু অফিসিয়ালি ঠিক হয়েছে। ভারতের শিলংয়েই হচ্ছে ম্যাচটি। ওদের স্টেট ফুটবল ফেডারেশনের সঙ্গে অ্যাকোমোডেশনে কথা বার্তা হচ্ছে, অনুশীলনের মাঠ নিয়ে কথা হচ্ছে। আমাদের সভাপতি (তাবিথ আওয়াল) জানিয়েছেন তাদের সঙ্গে এভাবে কথা বলতে যেন ম্যাচের ৫-৬ দিন আগে দল সেখানে যেতে পারে। প্রস্তুতির জন্য, সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার যেন সময়টা পায়। তো সেটা নিয়েই ওদের সঙ্গে কথা হচ্ছে।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা