হোম > খেলা

ওমানের এশিয়া কাপ দলে আছেন যারা

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে ওমান। এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টটির জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ওমান ক্রিকেট। জতিন্দর সিংয়ের নেতৃত্বাধীন দলটিতে জায়গা পেয়েছেন নতুন ৪ মুখ।

নতুন মুখ হিসেবে জায়গা পাওয়া এই ৪ ক্রিকেটার হলেন নাদিম খান, সুফিয়ান ইউসুফ, ফয়সাল শাহ ও জিকরিয়া ইসলাম।

এশিয়া কাপে ‘এ’ গ্রুপে পড়েছে ওমান। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও সংযুক্ত আরব আমিরাত। ১২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ওমান। ১৫ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আরব আমিরাত। ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।

এশিয়া কাপের জন্য ওমানের স্কোয়াড: জতিন্দর সিং (অধিনায়ক), বিনায়ক শুক্লা, মোহাম্মদ নাদিম, হাম্মাদ মির্জা, আমির কলিম, সুফিয়ান মেহমুদ, আশিস ওদেদরা, শাকিল আহমেদ, আরিয়ান বিষ্ট, সময় শ্রীবাস্তব, করণ সোনাভালে, হাসনাইন আলী শাহ, মোহাম্মদ ইমরান, সুফিয়ান ইউসুফ, নাদিম খান, জিকরিয়া ইসলাম ও ফয়সাল শাহ।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট