হোম > খেলা

মিরাজের ফিফটিতে জয়ে ফিরল খুলনা

স্পোর্টস ডেস্ক

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। ফিফটি করে দক্ষিণ-পশ্চিমের ফ্রাঞ্চাইজিটির জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৭ রানে হারে খুলনা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৫২ রান জড়ো করে সিলেট। জবাবে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় খুলনা। দল জেতানোর পথে ৫০ বলে ৮ চার ও ২ ছয়ের সাহায্যে ৭০ রান করেন মিরাজ। ১৭ বলে ২০ রান করেন মোহাম্মদ নাইম। সিলেটের হয়ে ২৫ রানে ২ উইকেট নেন নিহাদুজ্জামান।

এর আগে জর্জ মানসি ও জাকির হাসানের ব্যাটে লড়াকু পুঁজি পায় সিলেট৷ ৩২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন মানসি। সমান বল খেলে ৪৪ রান করেন জাকির। খুলনার হয়ে আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স: ১৫২/৯ (২০ ওভার); মানসি ৫৮, জাকির ৪৪; ইরশাদ ২/২৪

খুলনা টাইগার্স: ১৫৬/৪ (১৯.৫ ওভার); মিরাজ ৭০, নাইম ২০; নিহাদুজ্জামান ২/২৫

ফল: খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা