হোম > খেলা

আশা জাগিয়ে হারল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত জেতা হয়নি সুমাইয়া আক্তারের দলের। অজিদের কাছে দুই উইকেটে হেরেছে তারা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আগে ব্যাট করে ৯১ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। জবাবে উদ্বোধনী জুটিতে ২৬ রান তোলে অস্ট্রেলিয়া। সেখান থেকে দলীয় ৬৭ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা।

সেখানেই বিপদ শেষ হয়নি অস্ট্রেলিয়ার। ৮৬ রানে অষ্টম উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় বাংলাদেশ। এতোকিছুর পর জয় পাওয়া হয়নি লাল সবুজের দলের। চার বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংসে খেলেন লাকি হ্যামিল্টন। ১৬ রান আসে কেটি পেলের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ১৫ রানের বিনিময়ে তিন উইকেট নেন জান্নাতুল মাওয়া।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে দশকের ঘরে যেতে পেরেছেন কেবল আফিয়া আসিমা ও সুমাইয়া আক্তার। আসিমা ২৯ ও সুমাইয়া করেন ১৩ রান। অস্ট্রেলিয়ার হয়ে ব্রে, লেরোসা ও উইলিয়অমসন দুটি করে উইকেট নেন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা