হোম > খেলা

সেমিতে সোয়াটেক-সিনার

অস্ট্রেলিয়ান ওপেন

স্পোর্টস রিপোর্টার

ইগা সোয়াটেক-জানিক সিনার

দুর্দান্ত খেলে যাচ্ছেন ইগা সোয়াটেক। প্রতিপক্ষ হিসেবে যাকেই পাচ্ছেন, তাকেই উড়িয়ে দিচ্ছেন দোর্দণ্ড প্রতাপে। দাপুটে জয়ের ছন্দটা ধরে রেখে আরও একটি জয় তুলে নিলেন এ পোলিশ তারকা। পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে।

মেলবোর্নে ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলেন পাঁচবারের এ মেজর ট্রফির মালকিন। শেষ চারের টিকিট কাটার পথে সোয়াটেক কোয়ার্টার ফাইনালে জিতেছেন অনায়াসে। সরাসরি সেটে হেসে-খেলে ৬-১ ও ৬-২ গেমে হারান অষ্টম বাছাই এমা নাভারোকে।

পুরুষদের এককে সেমিফাইনালে পৌঁছে গেছেন জানিক সিনার। এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ৬-৩,৬-২ ও ৬-১ গেমে জেতেন ডি মিনাউরের বিপক্ষে।

যুক্তরাষ্ট্রের নাভোরোর বিপক্ষে জয়ের পথে মাত্র তিনটি গেম হেরেছেন সোয়াটেক। এ বছর মেলবোর্ন পার্কে সব মিলিয়ে হারলেন মাত্র ১৪টি গেম। যার মধ্যে সাতটি গেম ছিল প্রথম রাউন্ডে। ফাইনালে উঠার লড়াইয়ে ২৩ বছরের এ তরুণী লড়বেন এবার আরেক মার্কিন প্রতিপক্ষ মেডিসন কিস। যুক্তরাষ্ট্রের এ তারকা এক সেটে পিছিয়ে পড়লেও পরে ঘুরে দাঁড়ান। এলিনা সোভিতোলিনাকে হারিয়ে উঠে যান সেমিফাইনালে।

নাভারোর ওপর যেভাবে আধিপত্য বিস্তার করে খেলে গেছেন সোয়াটেক, তাতে করে পোল্যান্ডের এই মেগাস্টারকে হারাতে হলে হার্ড-হিটিং শটই খেলতে হবে মেডিসনকে।


কোর্টে নামলেই ম্যাচের প্রথম সার্ভিস গেম সোয়াটেকের জেতা চাই-ই-চাই। এটাকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন। তাই তো ছন্দটা ধরে রেখে এ ম্যাচে উদ্বোধনী সেট জিতলেন মাত্র ৩৬ মিনিটে।

দ্বিতীয় সেটে যখন ২-২ গেমে সমতা চলছিল, তখন দেখা দেয় বিতর্ক। গুরুত্বপূর্ণ মুহূর্তে বল ডাবল বাউন্স খেলেও খেয়াল করেননি আম্পায়ার। সোয়াটেকের সামনেই ঠিক দুবার বাউন্স খায়।



সেমিতে ইতালিয়ান তারকা সিনার মোকাবিলা করবেন যুক্তরাষ্ট্রর বেন শেলটনকে। ২২ বছরের শেলটন এবারই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে জায়গা করে নিলেন।

তার আগে এক ঘণ্টারও কম সময়ে হারিয়ে দিয়েছেন তিনি লোরেনজো সোনেগোকে। অবাছাই ইতালিয়ান প্রতিপক্ষকে ৬-৪, ৭-৫, ৪-৬, ৭-৬ (৭-৪) গেমে পরাস্ত করেন এ বিগ সার্ভিং আমেরিকান।

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান