হোম > খেলা

কাল মুলতানে মুখোমুখি পাকিস্তান-উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

শুক্রবার (১৭ জানুয়ারি) মুলতানে শুরু হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিদের দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ সিরিজ খেলছে দুদল। ঘরের মাঠে শেষটা রাঙাতে চায় পাকিস্তান।

১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। অতীত পরিসংখ্যানে পাকিস্তান সফরে বেশি সাফল্য নেই তাদের। এ পর্যন্ত ২০টি টেস্ট ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয়ের রেকর্ড দলটির। ৮টি ম্যাচ ড্র হয়েছে। বাকি ৮টি জিতে নেয় পাকিস্তান। ১৯৯০ সালের পর পাকিস্তানে গিয়ে আর জয়ের মুখ দেখেনি ক্যারিবীয়রা। তাদের বিপক্ষে শেষ সাত টেস্টে অপরাজেয় স্বাগতিকরা। ২০০৬ সালের নভেম্বরের পর এ প্রথম পাকিস্তানে টেস্ট সিরিজ খেলছে ক্যারিবিয়ানরা।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরের দলে বেশ রদবদল এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্পিন শক্তি বাড়িয়েছে দলটি। যে কারণে আব্বাস ও নাসিমকে বিশ্রাম দেওয়া হয়েছে। আমির জামাল ও মির হামজাকেও দলে রাখেনি তারা। প্রথমবারের মতো দলে নেওয়া হয়েছে নবীন পেসার কাশিফ আলিকে। আবরার, মোহাম্মদ আলি, নোমান আলি, সাজিদ খানদের প্রতি আস্থা রাখছে পাকিস্তান। অন্যদিকে, স্পিন শক্তিতে বলীয়ান ওয়েস্ট ইন্ডিজও। বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটিকে দলে ডেকেছে তারা। উইন্ডিজ দলে প্রথমবার জায়গা করে নিলেন ব্যাটার আমির জাঙ্গো।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা