হোম > খেলা

ভারতকে হারাতে আত্মবিশ্বাসী মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়েছি বাংলাদেশ। এবার ফাইনালেও ভারতকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা। আগামীকাল নেপালের পোখরায় হবে টুর্নামেন্টের ফাইনাল।

এই ম্যাচ সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘দলের অবস্থা ভালো, কারো চোট নেই, সবাই মোটামুটি ফিট আছে। যেহেতু আমাদের পরশু দিন (শনিবার) ফাইনাল খেলা, সবাই ফিট আছে। ফাইনালে লড়াই করার মতো সবার মানসিক প্রস্তুতি আছে। ইনশাআল্লাহ আমরা ফাইনালে ভালো কিছু করব।’

তিনি আরো বলেন, ‘যেহেতু ভারতকে আমরা একবার হারিয়েছি, তো আবার তাদের সাথেই ফাইনাল খেলা। আমাদের মধ্যে আলাদা একটা প্রাণশক্তি কাজ করছে। যেহেতু তাদেরকে আমরা ইতোমধ্যে একবার হারিয়েছি, তো আমরা মানসিকভাবে প্রস্তুত আছি যে, আমরা তাদেরকে আবার হারাতে পারব এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরব, ইনশাআল্লাহ।’

অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরি মিলিয়ে বয়সভিত্তিক নারী ফুটবল প্রতিযোগিতা এ পর্যন্ত ছয়বার মাঠে গড়িয়েছে। বাংলাদেশ চারবার ও ভারত একবার এককভাবে হয়েছে চ্যাম্পিয়ন। ২০২৪ সালের আসরে যৌথভাবে সেরা হয়েছিল বাংলাদেশ ও ভারত। তবে এবার এককভাবেই চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। অর্পিতা বলেন, ‘আমরা মরণপণ চেষ্টা করব ট্রফিটা বাংলাদেশে নিয়ে যেতে।’

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

বিশ্বকাপ সেনসেশন বোয়াদিকে রের্কড মূল্যে কিনল ম্যানসিটি

স্টার্কের দখলে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থান

পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেজ ও খাদিজা শ

বোল্টের কীর্তি ছাপিয়ে চীনা রোবটের নয়া বিশ্বরেকর্ড

রোনালদোকে বেঞ্চে রেখে ১০ জন নিয়েও জিতল আল নাসর

‘এই বোলিং দল যেকোনো কন্ডিশনেই পারফর্ম করবে’

যে সম্ভাবনা ও সমীকরণের সামনে বাংলাদেশ