হোম > খেলা

আইসিসির বর্ষসেরা: টেস্টে বুমরা, ওয়ানডেতে ওমরজাই

স্পোর্টস ডেস্ক

কয়েকদিন ধরে বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৪ সালের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করছে আইসিসি। তারই ধারাবাহিকতায় এবার টেস্ট ও ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারের নাম জানাল সংস্থাটি। ২০২৪ সালে টেস্টের সেরা হয়েছেন জাসপ্রিত বুমরা। অন্যদিকে ওয়ানডের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।

২০২৪ সালে টেস্টে ৭১ উইকেট নেন বুমরা। তাই তার হাতেই বর্ষসেরার পুরস্কার উঠবে সেটা অবধারিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। সেরা হওয়ার পথে ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে পেছনে ফেলেন বুমরা।

২০২৪ সালে ১৩ টেস্টে মাঠে নামেন বুমরা। বোলিং গড় ১৪.৯২। টেস্টের ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে এতো কম বোলিং গড়ে ৭০ উইকেট নিতে পারেননি আর কোনো বোলার।

২০২৪ সালটা স্বপ্নের মতো পার করেছেন ওমরজাই। এ সময়কালে ১৪টি ওয়ানডে খেলেন। ব্যাট হাতে ৫২.১২ গড়ে করেন ৪১৭ রান। এছাড়া বোলিংয়ে তার শিকার ১৭ উইকেট। বোলিং গড় ২০.৪৭। মূলত ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সবশেষ বছরে ওয়ানডের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা