হোম > খেলা

চাইনিজ তাইপেকে বিধ্বস্ত করল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। অবশ্য ঘুরে দাঁড়াতেও বেশি সময় নিলো না তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে তাইনিজ তাইপেকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বাংলাদেশ- জিতেছে ৮-৩ গোলে।

নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরে যায় বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আগামী সোমবার (১ সেপ্টেম্বর) মাঠে নামবে মশিউর রহমান বিপ্লবের দল। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তিন নম্বরে আছে বাংলাদেশ।

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের জন্য। এমন সমীকরণে হতাশ হতে হয়নি তাদের। রীতিমতো গোল উৎসব করেই প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন রাকিবুল হাসান, মোহাম্মদ আব্দুল্লাহ ও আশরাফুল ইসলাম। এছাড়া একটি করে গোল করেন সোহানুর রহমান সবুজ ও রেজাউল বাবু।

চাইনিজ তাইপের হয়ে দুইবার লক্ষ্যভেদ করেন তুসাং ইউই। একবার গোলের খাতায় নাম লেখান তুসাং জেন।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট