হোম > খেলা

হাভার্টসের পরিবারকে প্রাণনাশের হুমকি

পেনাল্টি মিস

স্পোর্টস ডেস্ক

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ম্যানইউর কাছে হেরে বিদায় নেয় আর্সেনাল। ম্যাচটিতে গানারদের হারের জন্য যে কয়েকজন ফুটবলার কাঠগড়ায় উঠবে তাদের মধ্যে কাই হাভার্টস অন্যতম। পেনাল্টি মিস করেন তিনি। এজন্য প্রাণনাশের হুমকি দেওয়া তার পরিবারকে।

গত রবিবার এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষে ১-১ সমতায় শেষ হয়। এর আগে নিজেদের দূর্গে ম্যানইউ’র বিপক্ষে দাপুটে ফুটবল উপহার দেয় আর্সেনাল। দারুণ সব আক্রমণে রেড ডেভিলদের বেশ চাপে রাখে। সুযোগ হাতছাড়া না করলে নির্ধারিত সময় শেষেই এগিয়ে থাকতে পারতো স্বাগতিকরা।

টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি ম্যাচেও দুটি সহজ সুযোগ নষ্ট করেন হাভার্টস। বিষয়টি নিয়ে জার্মান তারকার ওপর বেজায় চটেছেন সমর্থকরা। এর মাত্রা এতোটাই বেশি যে, হাভার্টসের অনাগত সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ফরওয়ার্ডের স্ত্রী সোফিয়া হাভার্টস বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোফিয়া লিখেছেন, ‘আমাদের পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে যে, বাড়িতে এসে আমাদের হত্যা করা হবে। আবার কেউ প্রার্থনা করছে যেন আমাদের সন্তান নষ্ট হেয়ে যায়। এমনকি অনাগত সন্তানকে জবাই করার হুমকি দেওয়া হয়েছে। এসব হুমকিতে আমরা আতঙ্কিত। আমি আসলে বুঝতে পারছি কি বলা উচিত। ফুটবলে হাত জিত থাকবেই। মানুষের প্রতি সম্মান প্রদর্শন করুন। আমাদের বোঝার চেষ্টা করুন, এমন পরিস্থিতি মানুষের মনে কতটা প্রভাব ফেলতে পারে।’

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ