হোম > খেলা

অবশেষে চূড়ান্ত দল ঘোষণা করল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগেই ৭ দল নিজেদের স্কোয়াড ঘোষণা করে। বাকি ছিল কেবলমাত্র আয়োজক দেশ পাকিস্তান। অবশেষে শুক্রবার (৩১ জানুয়ারি) ম্যান ইন গ্রিনরাও নিজেদের স্কোয়াড জানিয়ে দিলো।

যথারীতি মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে পাকিস্তান। ১৫ সদস্যের দলে ৪টি পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ দ্বিপাক্ষীক সিরিজ থেকে বাদ পড়েছেন আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, ইরফান খান ও সুফিয়ান মুকিম। এদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ ও সৌদ শাকিলকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, সালমান আলি আগা, ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ, শাকিল, কামরান গোলাম, তৈয়ব তাহির, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, উসমান খান।

পিএসজির শিরোপা অক্ষুণ্ন, আর্সেনালের টাইব্রেকার দুঃখ

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ব্লান্ডেল-রাচিনের ব্যাটে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত আয়ারল্যান্ড

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

মালয়েশিয়াকে হারিয়ে দারুণ সূচনা বালকদের, জাপানের কাছে বিধ্বস্ত বালিকারা

রিয়ালের পুনর্জাগরণের দায়িত্ব মরিনহোর কাঁধে, বলছে বিবিসি

ইউরোপের সিংহাসনের লড়াইয়ে আর্সেনাল-পিএসজি

ভারতের বিপক্ষে জয় মানেই বাড়তি আনন্দ, বলছেন শামসুন্নাহার