হোম > খেলা

বর্ষসেরার মনোনয়ন পেল লিটনের সেই সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

২০২৪ সালের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ের জন্য পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকইনফো। সেই তালিকায় জায়গা পেয়েছে লিটন দাসের একটি সেঞ্চুরি। সেরা পাঁচের বাকিরা হলেন অলি পোপ, জয়সওয়াল, ট্রাভিস হেড ও হ্যারি ব্রুক।

গত বছর পাকিস্তানকে তাদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ম্যান ইন গ্রিনদের ছয় উইকেটে হারায় অতিথিরা।

যদিও সে ম্যাচের শুরুর অভিজ্ঞতাটা ভালো ছিল না বাংলাদেশের জন্য। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৭৪ রানের জবাবে ব্যাটিং ধ্বস নামে লাল সবুজ শিবিরে। দলীয় ২৬ রানেই ছয় ব্যাটারকে হারায় তারা। সপ্তম উইকেটে মেহেদি হাসান মিরাজকে নিয়ে ১৬৫ রানের জুটি গড়েন লিটন।

সাজঘরে ফেরার আগে ১৩৮ রানের ইনিংস খেলেন লিটন। শুরুর ব্যাটিং ধ্বস সামলে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ২৬২ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে কম রানে গুটিয়ে দিয়ে জয়ের রাস্তা তৈরি করে নাজমুল হোসেন শান্ত’র দল। দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন লিটন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা