হোম > খেলা

রানে ফিরে তামিমকে স্মরণ করলেন হৃদয়

স্পোর্টস রিপোর্টার

লম্বা সময় ধরেই ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছিলেন তাওহীদ হৃদয়। অবশেষে বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রানে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার। এরপর তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হৃদয়।

বিপিএলের প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে ৯ উইকেটে হারায় তারা। দল জেতানোর পথে ৫৬ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন হৃদয়। অথচ আগের ১২ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৯৮ রান।

চিটাগংয়ের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন হৃদয়। যেখানে তামিমের পাশাপাশি সতীর্থ, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি, ‘সেদিন রাইটার্স ব্লক নামে একটি টার্মের সাথে পরিচিত হলাম। বিস্তারিত পড়াশোনা করে আমার মনে হচ্ছিলো, আমিও যেনো কোথাও একটা ব্লক খেয়ে আছি। পরিশ্রম করছি নিয়মিত, ধৈর্য্য ধরেছি, চেষ্টার কমতি নেই; কিন্তু রান হচ্ছিলো না। বিশেষ করে গত দুই বিপিএলের পর আমার কাছে সবার প্রত্যাশা ছিলো আকাশচুম্বী।’

‘রান না পাওয়ার আক্ষেপ আমার থেকেও আমি আমার ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশী দেখেছি। তবে তার থেকে বেশী অনুপ্রেরণা দেখেছি আমার আশে-পাশের মানুষ গুলোর চোখে। তামিম ইকবাল ভাই কাউকে বোঝাতে পারবো না আপনি অভিভাবক হিসেবে কতোটুকু যথার্থ। এতো প্রত্যাশা থাকার পরেও, পুরো টিমের সবাই প্রতিনিয়ত আমাকে বুঝিয়েছেন সবই স্বাভাবিক, হৃদয় রানে ফিরবেই! কৃতজ্ঞতা আমার কোচিং স্টাফ, সকল খেলোয়াড়দের প্রতি। ফিজিও বায়েজিদ ভাই, শাহীন ভাই আপনারা দুজন বিশেষ আমার জন্য।’

ভক্তদের উদ্দেশ্যে হৃদয় লিখেছেন, ‘ক্রিকেটকে যারা ভালোবাসে, তারা আমাদের ও ভালোবাসে জানি। ভালো খেললে তালি দেয়, আমরা খারাপ করলে তাদের ভেতরেও হতাশা কাজ করে। সত্যি বলতে ভক্তদের এই পজিটিভ-নেগেটিভ ফিডব্যাক দুটোই হোক আমাদের শক্তি। ধন্যবাদ মহান রাব্বুল আলামিনকে, ধন্যবাদ ফরচুন বরিশালের সকল সদস্যকে, ধন্যবাদ আমাদের সকল সমর্থকদের।’

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শরিফুলের পর মাহেদির আঘাত, টালমাটাল নিউজিল্যান্ড

মামুনুলের বিদায়ে আবেগ ছড়াল মাঠে-ক্রিকেটেও, মুমিনুলের কণ্ঠে শ্রদ্ধা

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস