হোম > খেলা

জয় পেলেই পরবর্তী পর্বে ফর্টিস

মঙ্গলবার ফেডারেশন কাপে প্রতিপক্ষ ব্রাদার্স

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপে থাকা ফর্টিস এফসি চমক দেখিয়ে যাচ্ছে। তিন ম্যাচ খেলে দুটি জয় ও একটি ড্র করে তারা। গ্রুপের ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে দলটি। মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ফর্টিস। এই ম্যাচে জয় পেলেই পরের পর্ব নিশ্চিত হয়ে যাবে তাদের। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠেয় ম্যাচে ফর্টিসের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। এই ম্যাচে জয় ছাড়া বিকল্প ভাবছে ফর্টিস। একই দিন একই সময়ে একই গ্রুপের অপর ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনাতে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব খেলবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে।

এবার ভিন্ন আঙ্গিকে মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপ। টুর্নামেন্টে থাকছে না কোন সেমিফাইনাল। ফাইনালে খেলতে আগে পার হতে হবে কোয়ালিফিকশন রাউন্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে প্রথম দুইটি কোয়ালিফায়ার ম্যাচ। কোয়ালিফায়ার-১ এ খেলবে ‘এ’ এবং ‘বি’ ,গ্রুপের দুই চ্যাম্পিয়ন দল। কোয়ালিফায়ার-২ এ খেলবে দুই গ্রুপের রানার্সআপ দুই দল। কোয়ালিফায়ার-১ এর জয়ী দল সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার-৩ এর জয়ী দল। এই ম্যাচটি খেলবে কোয়ালিফায়ার-১ এ হেরে যাওয়া দল ও কোয়ালিফায়ার-২ এ চ্যাম্পিয়ন দল। তাই ফাইনালে খেলতে হলে আগে গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থেকে পরের পর্ব নিশ্চিত করতে হবে। সেই রেসে ‘বি’ গ্রুপ থেকে অনেকটাই এগিয়ে আছে ফর্টিস। যেহেতু গ্রুপ পর্বে প্রতিটি দল ৪ টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ব্রাদার্সকে হারিয়ে দিতে পারলে ১০ পয়েন্ট হবে ফর্টিসের। গ্রুপের অন্যদলগুলো বাকি সব ম্যাচ জিতলেও ১০ পয়েন্ট অর্জন করতে পারবে না। তাই শেষ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করতে পারলে কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত হয়ে যাবে তাদের।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পুলিশ ফুটবল ক্লাবের সঙ্গে গোলশূণ্য (০-০) ড্র করে ফর্টিস। পরের ম্যাচে শক্তিধর বসুন্ধরা কিংসকে ২-০ গোলে হারিয়ে চমক দেখায়। এরপর দুর্বল প্রতিপক্ষ ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-০ গোলে জিতে তারা। ব্রাদার্স ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরার কাছে ১-০ গোলের হার। দ্বিতীয় ম্যাচে ওয়ান্ডারার্সকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল গোপীবাগের দলটি। তাদের এই জয় ফর্টিসের বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা। কারণ ফর্টিসের থেকে বেশি ব্যবধানে ওয়ান্ডারার্সকে হারাতে পেরেছিল ব্রাদার্স। এছাড়া জয় পেলে পরের পর্বে যাবার আশাও বেঁচে থাকবে ব্রাদার্সের। তবে হারলেও সুযোগ থাকবে। কারণ দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরার ৬ পয়েন্ট। তবে ম্যাচটি ড্র হলে আশঙ্কা থাকবে ফর্টিসের। কারণ ৭ পয়েন্ট অর্জন করার সুযোগ আছে আরও ৩ ক্লাবের। তাছাড়া বাইলজের মারপ্যাচেও বাদ পড়ার সম্ভাবনা থাকবে। কারণ এবার পয়েন্ট সমান হলে গোলগড় বিবেচনা না করে দেখা হবে হেড টু হেড। তাই সব সমীকরণ এড়িয়ে একমাত্র জয়ই প্রত্যাশা ফর্টিসের।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা